আগামী ৩ জুলাই রোববার সকাল ১০টায় মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে

ফের ভার্চুয়াল বৈঠকে মন্ত্রিসভা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ২, ২০২২ | ৬:০০
Link Copied Successfully!

ফের ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল (রোববার) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন।

করোনাভাইরাস মহামারি শুরুর পর দীর্ঘদিন অনলাইন প্ল্যাটফর্মে ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসার পরিপ্রেক্ষিতে গত মার্চ মাস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সরাসরি মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। তিন মাসের মাথায় আবারো ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠক সংশ্লিষ্টদের পাঠানো এক চিঠিতে জানানো হয়, রোববার ভার্চুয়াল পদ্ধতিতে আগামী ৩ জুলাই রোববার সকাল ১০টায় মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর
H/N

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত