মতলবের ইউএনও ফাহমিদা হক শুদ্ধাচার প্রতিযোগিতায় জেলায় শ্রেষ্ঠ

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ১, ২০২২ | ১১:৩৪
Link Copied Successfully!

চাঁদপুরে শ্রদ্ধাচার প্রতিযোগিতায় জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএন) ফাহমিদা হক। ২০২১-২২ অর্থ বছরের শুদ্ধাচার চর্চার পুরস্কার প্রদানের জন্য গঠিত বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৬ সদস্যের যাচাই-বাছাই কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হককে চাঁদপুর জেলার ৫ম থেকে ১০ম গ্রেডের মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ ঘোষণা করেন।

জানা যায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মন্ত্রিপরিষদ বিভাগের আঞ্চলিক/মাঠ পর্যায়ের কার্যালয়ের জাতীয় শ্রদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ও পরিবীক্ষণ কাঠামো প্রণয়ন ও বাস্তবায়ন নির্দেশিকা ২০২০-২১ এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ অনুযায়ী মাঠ পর্যায়ের সফল অফিসার হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়। পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের সাথে আচরণ, সেবা গ্রহীতাদের সাথে আচরণসহ মোট ১৯টি বিষয়ে কর্মদক্ষতার উপর মান নির্ণয়ে ফাহমিদা হক ১০০ নাম্বারের মধ্যে ১০০ নাম্বার পেয়ে চাঁদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে ইউএনও ফাহমিদা হক জেলার মধ্যে শুদ্ধাচার প্রতিযোগিতায় জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী,মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি, সাংবাদিক, সুধীজন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন