
হাজীগঞ্জে স্যামসাং শো-রুমের উদ্বোধন
Link Copied Successfully!


চাঁদপুরের প্রাণকেন্দ্র হাজীগঞ্জে স্যামসাং শো-রুমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ বাজারস্থ হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোডের পশ্চিম পাশ্বে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে শো-রুমটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শো-রুমটির প্রোপাইটর মো. ফারুকের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন স্যামসাং কোম্পানির সিএসএম এলাহী আনসারী, রকিবুল ইসলাম ও হাজীগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা।


শো-রুমটি উদ্বোধনকালে প্রোপাইটর মো. ফারুক বাজার ব্যবসায়ীদের কাছে দোয়া ও সহযোগিতা চান।








