সিলেটে ত্রাণ সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে চাঁদপুর জেলা ইসলামী আন্দোলন

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ জুন ২৭, ২০২২ | ৮:১২
Link Copied Successfully!
সিলেটে ত্রাণ সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে চাঁদপুর জেলা ইসলামী আন্দোলন -- পপুলার বিডিনিউজ

ত্রাণ সহায়তা নিয়ে সিলেটের অসহায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা। ২৭ জুন সোমবার বিকেলে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা নগদ অর্থসহ ৫ লক্ষাধিক টাকার ত্রাণ সহায়তা নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার সকাল থেকে সেখানকার প্রত্যন্ত গ্রামাঞ্চলে পানিবন্দী অসহায় মানুষদের মাঝে এই ত্রাণ সহায়াতা পৌঁছে দেয়া হবে।

চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের এই ত্রাণ সহায়তার প্রতিটি প্যাকেটে রয়েছে চাউল, ডাল, আলু, পেয়াজ, তেল, চিড়া, মুড়ি, খাওয়ার স্যালাইন, মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন, শিশু এবং বড়দের জন্য জ্বর-ঠান্ডার টেবলেট, সিরাপসহ ভিভিন্ন ঔষদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মো. জয়নাল আবেদিন জানান, পীর সাহেব চরমোনাই এর নির্দেশক্রমে বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখা সব সময় দেশ, মানুষ ও মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। বিশেষ করে করোনার দূর্যোগে আমাদের কার্যক্রম চাঁদপুরবাসীর কাছে প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় সিলেটের অসহায় বন্যার্তদের পাশে দাঁড়ানো। সিলেটের এই মানবিক বিপর্যয়ে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় তত্ত্বাবধায়নে বন্যার্তদের পূর্নবাসন, মেডিকেল টিম ও ত্রাণ সহায়তায় ২০টি টিম কাজ করে যাচ্ছে। আমাদের ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ৩ লক্ষ ২৫ হাজার টাকা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, আজকে আমরা নগদ অর্থসহ ৫ লক্ষাধিক টাকার ত্রাণ সহায়তা নিয়ে সিলেটে যাচ্ছি। এখানে ট্রাকভর্তি চাউল, ডাল, আলু, পেয়াজ, তেল, চিড়া, মুড়ি, খাওয়ার স্যালাইন রয়েছে। শুধু তাই নয়, মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন, শিশু এবং বড়দের জন্য জ্বর-ঠান্ডার টেবলেট, সিরাপসহ ভিভিন্ন ঔষদ রয়েছে। আমাদের এই মানকিক কাজে চাঁদপুরের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলনের প্রতিটা নেতাকর্মী যে অক্লান্ত পরিশ্রম করেছে সে জন্য তাদের প্রতিও ধন্যবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মো. জয়নাল আবেদিন, সেক্রেটারি মো. ইয়াসিন রাশেদিন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন, জেলা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মাহাদি হাসান, ইসলামি যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক এইচএম নিজাম, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি সেলিম হোসাইন, পৌর যুব আন্দোলনের সভাপতি মো. শাহিন খান প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা