
ছাগল চুরির দায়ে মতলবে হাজীগঞ্জের দুই যুবক গ্রেফতার
ছাগল চুরির দায়ে মতলবে হাজীগঞ্জের দুই যুবক গ্রেফতার -- পপুলার বিডিনিউজ 
মতলব দক্ষিণ উপজেলার কাশিপুর গ্রামে ছাগল চুরির দায়ে হাজীগঞ্জ উপজেলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কী এলাকার মো. রবিউল (২১), একই গ্রামের মোঃ রুবেল (৩২)।
মতলব দক্ষিণ থানার উপ-পরিদশক মোঃ কবির হোসেন বলেন, মতলব দক্ষিণ থানার কাশিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
তাদেরকে গ্রেফতার প্রসঙ্গে সামাজিক যোগাযোগে উল্লেখ করেন, পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ উৎসব করতে তারা এই ছাগল চুরি করেছে। তারা দুইজনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।


তবে কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মানিক হোসেন প্রধানিয়া বলেন, রবিউল ও রুবেল ছাত্রলীগের কোন কমিটিতে নেই। রাজনৈতিক প্রতিহিংসায় চুরির ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। পপুলার বিডিনিউজ, মতলব দক্ষিণ , চাঁদপুর।








