
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে
কুমিল্লায় ৩২ কেজি গাঁজাসহ ৪জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকা হতে ৩২ কেজি গাঁজাসহ ৪জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ ।
২৫ জুন ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খালিশপুর (মিয়া বাড়ি) গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোঃ নাঈম(২৭) এবং ২। পটুয়াখালী জেলার গলাচিপা থানার বতলবুনিয়া গ্রামের মোঃ জসিম পেয়দার মেয়ে মোছাঃ ময়না বেগম(২২)।
পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৫ জুন সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার কদমতলা গ্রামের মোঃ নজরুল ইসলাম এর ছেলে মোঃ নিজামুল ইসলাম(২৪) এবং ২। একই থানার চুন্নাপাশা গ্রামের মোঃ আব্দুর রহিম শেখের ছেলে মোঃ রাব্বি শেখ(২২)।


প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
H/N







