সাড়াশিয়া গ্রামে সোলার পাম্প সেচ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চান কৃষকেরা

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জুন ২২, ২০২২ | ৯:৩৯
Link Copied Successfully!
সাড়াশিয়া গ্রামে সোলার পাম্প সেচ প্রকল্প -- পপুলার বিডিনিউজ

সোলার পাম্প সেচ প্রকল্প স্থাপনে খুশি সাড়াশিয়া গ্রামের কৃষকেরা। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের অধিনে সারাদেশের ২১ জেলায় ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে দু’ হাজারটি সৌর বিদ্যুৎ চালিত অগভীর সেচ প্রকল্প স্থাপন করা হচ্ছে। এর মধ্যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ -১ এর মাধ্যমে ২৫টি স্থাপন করা হচ্ছে আর চাঁদপুর পল্লী বিদ্যুৎ – ২ এর মাধ্যমে ২৫টি টার্গেট দেয়া হয়েছে। এই জুন মাসেই ১৫৪টি সোলার পাম্প সেচ প্রকল্প স্থাপনের কাজ শেষ হবে। এ বছরের মধ্যে দু’ হাজারটি সৌর বিদ্যুৎ চালিত অগভীর সেচ প্রকল্প স্থাপন কাজ শেষ করতে হবে।  তবে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের সাড়াশিয়া গ্রামে সরকারের কৃষিবান্ধব এই প্রকল্পকে বাঁধা প্রয়োগ করছেন এরা কারা? 

কৃষি নিরভর গ্রাম সাড়াশিয়া। সোলার পাম্পের মাধ্যমে কৃষি কাজের পাশাপাশি অসময় যে সমস্ত কারণে কৃষি কাজ করতে দেরি হয় সেটা থেকে রক্ষা পাবে কৃষকেরা। একই সাথে শুস্ক মৌসুমেও পানি পাওয়া যাবে। শুধু পানি সরবরাহ নয়, এই সোলার পাম্পের বিদ্যুৎ দিয়ে লোড শেডিং মোকাবেলাসহ গ্রামের সংকাটাপন্ন সময় বিদ্যুতায়ন করা যাবে।  পেশি শক্তি ও চাঁদাবাজদের কারণে সোলার পাম্প সেচ প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে আছে বলে  অভিযোগ  ঠিকাদারী প্রতিষ্ঠান বেঙ্গল সোলারের সহকারী প্রকৌশলী মো. তানভীর আহমেদের।

সরজমিনে গেলে জানা যায়,  সরকারি অর্থায়নে স্থাপিত সোলার পাম্প সেচ প্রকল্পটির ৯০ ভাগ কাজ শেষ। এলাকার কয়েকজন পেশি শক্তির কারনে সোলার পাম্প সেচ প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে রয়েছে । এতে করে এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতির সম্ভাবনা। ইতিমধ্যে ১০ এইচপি মোটর এবং বিদ্যুৎ উৎপাদক সাড়ে ৭ কিলো ওয়ার্ড বসানো হয়েছে। সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্পের সোলার পাম্পের পাইপগুলো বসাতে বাঁধাগ্রস্ত হওয়া ও পেশি শক্তিদের চাঁদা চাওয়ার কারণে পাইপগুলো যত্রতত্র পড়ে আছে।

বিজ্ঞাপন

স্থানীয় কৃষকেরা চান সরকারের এই প্রকল্পটির কাজ দ্রুত শেষ করা হোক।

সোলার পাম্পের মাধ্যমে কৃষি সম্প্রসারণ বিভাগের হাতকে শাক্তশালী করার জন্য এই প্রকল্প। কাজটি বাস্তবায়নে সাড়াশিয়া গ্রামের কৃষকদের সুবিধার কথা তুলে ধরেন উদ্যোক্তা  প্রকৌশলী শফিকুর রহমান ভুঁইয়া । 

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২৫টি সোলার সেচ পাম্প কার্যক্রম চলমান আছে। তবে সাড়াশিয়া গ্রামের প্রকল্পের কাজে বাঁধার সৃষ্টি হচ্ছে, যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এজিএম. প্রকাশ কুমার সাহা।

বিজ্ঞাপন

সরকারের এই কার্যক্রম বাঁধা গ্রস্থের কারনে প্রকল্পের পাইপ মাটির নিচ দিয়ে স্থাপন করা সম্ভব হচ্ছে না । অথচ এই সোলার পাম্প সেচ প্রকল্পের মাধ্যমে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ ইনভাটারের মাধ্যমে জাতীয় গ্রীডে সরবরাহ করা যাবে বলে জানান চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর শীর্ষ কর্মকর্তা জি এম  মো. ওমর আলী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে