জেলা প্রশাসকের সাথে সাহিত্য মঞ্চ পরিবারের শুভেচ্ছা বিনিময়

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২২, ২০২২ | ৮:৩৩
Link Copied Successfully!

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চ পরিবার। ২৩ জুন বুধবার দুপুরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় সাহিত্য মঞ্চের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকেরর হাতে সাহিত্য মঞ্চের লেখকদের প্রকাশিত বই, সংগঠনের মুখপত্র (লিটলম্যাগ) শেকড়, বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত ভাঁজপত্র তুলে দেয়া হয়। পাশাপাশি বিগত সময়ে সাহিত্য মঞ্চের আয়োজনে সাহিত্য সম্মেলন, সভা, সেমিনার, কবিতাপ্রহর, পাঠচক্র, প্রমিত উচ্চরণ, উপস্থাপন ও আবৃত্তি কর্মশালা, বানান ও সম্পাদনা বিষয়ক কর্মশালা, অনুবাদ বিষয়ক কর্মশালাসহ বিভিন্ন অনুষ্ঠানের তথ্যচিত্র প্রদান করা হয়।

জেলা প্রশাসক কামরুল হাসান জেলার প্রতিশ্রুতিশীল তরুণ লেখকদের এই সংগঠনের কার্যক্রম দেখে মুগ্ধতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সমাজ বিনির্মাণ এবং সুন্দর মন ও মননের বিকাশে তাদের এই চর্চা অব্যাহত রাখতে বলেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোছাম্মৎ রাশেদা আক্তার। সাহিত্য মঞ্চ পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, সিনিয়র সহ-সভাপতি কবি ও গল্পকার মনিরুজ্জামান বাবলু, সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিম, সাংগঠনিক সম্পাদক কবি নিঝুম খান, সহ-সাংগঠনিক সম্পাদক তরুণ অনুবাদক সাদ আল-আমিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কবি ও লেখক এএম সাদ্দাম হোসেন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সামিয়া আলম, নির্বাহী সদস্য মারিয়া জামান ও সদস্য সাবরিন জামান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন