মতলব দক্ষিণে অজ্ঞাত বৃদ্ধার সাত দিনেও মিলেনি পরিচয়

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুন ২২, ২০২২ | ১১:৫৩
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা ৭০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি সাত দিনেও।

স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে ওই অজ্ঞাতনামা বৃদ্ধ যন্ত্রণায় কাতরাচ্ছেন। হাসপাতালের ডাক্তার ও দায়িত্বে থাকা নার্স যথাসাধ্য চিকিৎসা সেবা দিতে কোন কৃপনতা করছেনা। অজ্ঞাত লোকটি ভর্তি হওয়ার সময় প্রথমে এলোমেলো কথাবার্তা বললেও নিজের নাম-পরিচয় বলতে পারেননি।

বর্তমানে সে বিছানার কাতরাচ্ছেন তবে কথা বলতে পারছেন না। ভর্তির ছয় দিন অতিবাহিত হলেও তার কোন আত্বীয় স্বজনেরও খোজ পাওয়া যায়নি। ।

বিজ্ঞাপন

গত ১৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় কে বা কাহারা রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চলে যান। মঙ্গলবার (২১ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সেখানকার পুরষ ওয়ার্ডের একটি কক্ষে বৃদ্ধ লোকটি যন্ত্রণায় কাতরাচ্ছেন । তাঁর মাথা, হাত, পা ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। সেখানকার এক চিকিৎসক ও নার্স তাঁকে চিকিৎসাসেবা দিচ্ছেন। নাম ও পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি শুধু মাথা নাড়েন। কথা বলতে পারেননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন জানান, ছয় দিন ধরে বৃদ্ধ লোকটি হাসপাতালে ভর্তি। তার কোন পরিচয় না পাওয়ায় ডাক্তার ও নার্স অতি যত্নসহকারে ওই বৃদ্ধকে চিকিৎসা দেওয়া হচ্ছে।। তাঁর শরীরের কয়েকটি স্থানে এক্স-রে করা হয়েছে। আরও কিছু পরীক্ষাও করা হয়েছে। মাথায় জখমের চিহ্ন দেখা যাচ্ছে। সেখানে সিটিস্ক্যান করাতে হবে। তবে এ ব্যবস্থা তাঁর হাসপাতালে নেই। আপাতত সরকারি খরচে প্রাথমিক চিকিৎসা চলছে তার। নিষয়টি উপজেলা সমাজসেবা অফিসারকে জানানো হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, অজ্ঞাতনামা ওই বৃদ্ধের চিকিৎসা সেবা সরকারি হাসপাতালে দিচ্ছে। হাসপাতালে যেসব ঔষধ পাওয়া যাচ্ছে না, সেগুলো বিভিন্ন ফার্মেসী থেকে ক্রয় করে দেয়া হচ্ছে। এছাড়া তাঁর চিকিৎসার ব্যয় ও অন্যান্য খরচ মেটানোর জন্য সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন রোগী কল্যাণ সমিতিতে আবেদন করা হয়েছে। এ- সংক্রান্ত ফরম পূরণ করে সেখানে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন