মাসব্যাপী পুনাক শিল্প ও পন্য মেলার উদ্বোধন

বন্যা শেষে চাঁদপুরে ভাঙ্গনের ঝুঁকি থাকবে : শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২১, ২০২২ | ১১:৩৫
Link Copied Successfully!
মাসব্যাপী পুনাক শিল্প ও পন্য মেলার উদ্বোধন -- পপুলার বিডিনিউজ

পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সব সময় অনেক ভালো ভালো অনুষ্ঠান উপর দিয়ে থাকেন। তারা যে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার আয়োজন করেছেন। এ মেলার সাফল্য কামনা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে চাঁদপুর আউটার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

২০ জুন সোমবার সন্ধ্যায় চাঁদপুরে এই সর্বপ্রথম মাসব্যাপী পুনাক শিল্প ও পন্য মেলার উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দেশে বর্তমানে বন্যার দূর্যোগ চলছে। তাতে বাংলাদেশের মানুষ অনেক মর্মাহত, তবুও মানুষের জীবন থেমে থাকে না। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে মানুষের বেঁচে থাকতে হয়। বন্যা শেষে চাঁদপুরের নদী দিয়েই বন্যার পানি নামতে থাকে। তাই চাঁদপুরে ভাঙ্গনের ঝুঁকি থেকে যায়। সে জন্য আমাদের সকলকে সতর্ক এবং সজাগ থাকতে হবে।

শিক্ষামন্ত্রী চাঁদপুর জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, চাঁদপুর শহর রক্ষা বাঁধে যেসব স্থানে ঝুঁকি রয়েছে সেগুলো যেন পুনঃ নির্মাণ করার হয়।সে বিষয়ে উদ্যোগ নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, জেলা প্রশাসক কামরুল হাসানের সহধর্মিনী আছমা উল হুছনা প্রমুখ।

বিজ্ঞাপন

পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী আফসানা শর্মীর সভাপতিত্বে ও সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় এ সময় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মেলার প্রবেশ পথে পথে ফিতা কেটে এবং পায়রা উড়িয়ে মেলার শুভ সূচনা করেন জেলা প্রশাসক পুলিশ সুপারসহ অন্যান্য অতিথিবৃন্দ। পপুলার বিডিনিউজ, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন