জেলেদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করছে শেখ হাসিনা: রুহুল এমপি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৮, ২০২২ | ৭:৪৬
Link Copied Successfully!
জেলেদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করছে শেখ হাসিনা: রুহুল এমপি -- পপুলার বিডিনিউজ

চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন , জেলেদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইলিশ আহরণ বন্ধ থাকাকালে ভিজিএফের পাশাপাশি মৎস্যজীবী জেলেদের জন্য গরু, ছাগল,সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে।

শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অফিসের আয়োজনে জেলেদের মাঝে উপকরণ হিসেবে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

বিজ্ঞাপন

২০২১ – ২০২২ অর্থ বছরে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধনমুলক কর্মসুচির উপকরন বিতরন অনুষ্ঠানে সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও সিনিয়র মৎস কর্মকর্তা শাখাওয়াত হোসেন ও জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি রিয়াদুল আলম রিয়াদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক ও পি ডি কুমিল্লা মোঃ আব্দুল সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, ওসি তদন্ত হারুন অর রশিদ, মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার, উপজেলা বিআরডিপির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন প্রমুখ ।

এ সময় প্রধান অতিথি উপস্থিত ২০ জন সুবিধাভোগীদের মাঝে দুটি করে ৪০ টি ছাগল বিতরণ করেন । পপুলার বিডিনিউজ, মতলব দক্ষিণ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন