স্বামীর সাথে বিচ্ছেদের পর স্ত্রীর আত্মহনন

Default User
শান্তু ধর, কচুয়া
আপডেটঃ জুন ১৩, ২০২২ | ৯:০৩
Link Copied Successfully!

কচুয়ায় শারমিন আক্তার (২২) নামের এক তালাকপ্রাপ্ত মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার সকালে এই আত্মহত্যার ঘটনা ঘটে।  শারমিন কচুয়া উপজেলার নলুয়া গ্রামের পাটওয়ারীর বাড়ির মেয়ে।

শারমিনের নিকট আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, ৭/৮ মাস পূর্বে শারমিনের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর শারীরিক সমস্যাকে কেন্দ্র করে নব-দম্পত্তির মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে কয়েক দফা শালিস বৈঠক বসে। প্রায় ৫ মাস পূর্বে স্বামীর সাথে শারমিনের বিচ্ছেদ ঘটে।

বিজ্ঞাপন

বিচ্ছেদের পর শারমিন মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। সোমবার সকালে ফজরের নামাজ আদায় করার পর তার মা যখন ঘরের বাহিরে চলে যায়, সেই  সময়ে শারমিন নিজ গৃহের আড়ার সাথে উড়না পেচিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে।

কিছুক্ষণ পর তার মা বাড়ি এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখতে পায় শারমিন ফাঁসিতে ঝুলছে।

কচুয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে এসে লাশ উদ্ধার করে। কচুয়া থানা ওসি মো. মহিউদ্দিন জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। শারমিনের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ