কুমিল্লায় ইসি অসহায়ত্ব প্রকাশ করেছে, এটা ভালো লক্ষণ নয়

কুমিল্লায় ইসির অসহায়ত্ব প্রকাশ ভালো লক্ষণ নয়: সুজন

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ১৩, ২০২২ | ৫:১৭
Link Copied Successfully!

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের (ইসি) হাতে অগাধ ক্ষমতা দেওয়া আছে। কিন্তু কুমিল্লায় ইসি অসহায়ত্ব প্রকাশ করেছে, এটা ভালো লক্ষণ নয়। ইসিকে তার ক্ষমতা প্রয়োগ করতে হবে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের এক বক্তব্য প্রসঙ্গে সুজন সম্পাদক এসব কথা বলেন।

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের তথ্য উপস্থাপন করে সুজন। এই অনুষ্ঠানে কথা বলেন বদিউল আলম মজুমদার।

বিজ্ঞাপন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসি। কিন্তু কুমিল্লা-৬ আসনের এই সংসদ সদস্য তা না মানায় সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ইসির কিছুই করার নেই।

সিইসির এই বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে সুজন সম্পাদক বলেন, এটা ভালো লক্ষণ নয়। ইসি অসহায়ত্ব প্রকাশ করেছে। কমিশন যখন তাদের আইন-কানুন-বিধি প্রয়োগ করতে পারছে না, তখন নাগরিকেরা খুব আশাবাদী হতে পারে না। এখানে সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। ইসি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে কমিশন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। সরকারি সুবিধাভোগী কেউ কারও পক্ষে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কাজ করছেন—এমন প্রতীয়মান হলে ইসি প্রার্থিতা বাতিল করতে পারে।

বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য ইসি প্রয়োজনে বিধিবিধান যুক্ত করতে পারে। মানুষের কাছে তাদের দায়বদ্ধতা আছে। নাগরিকের প্রত্যাশা নির্বাচনে ইসি সাহসিকতা দেখাবে। বলিষ্ঠ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সবকিছু নির্ধারিত হয়ে যাবে না বলে জানান সুজন সম্পাদক। তিনি বলেন, এই নির্বাচন পূর্বাভাস দেবে, ভবিষ্যৎ কেমন হবে, এই কমিশনের সক্ষমতা কতটুকু।

সূত্র: প্রথম আলো

H/N

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত