দূর্গাপুর জনকল্যাণ উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

বিশ্ব নবীকে কটুক্তি ও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতাদের তীব্র নিন্দা জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১১, ২০২২ | ৮:৫৫
Link Copied Successfully!
দূর্গাপুর জনকল্যাণ উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী ড.শামসুল আলম। -- পপুলার বিডিনিউজ

বিশ্ব নবীকে নিয়ে কটুক্তিকারীদের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নবীজীকে নিয়ে কটুক্তি করা কোন ভাবেই কাম্য নয়। আমরা শান্তি প্রিয় মানুষ, শান্তিতে থাকতে চাই। সময়ের সৎ ব্যবহার করে অনেকে উস্কানি দিতে পাড়ে। কেউ উস্কানীমূলক কাজ থেকে বিরত থাকুন।

মতলব উত্তর উপজেলার দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়টি অত্যান্ত অবহেলিত, এই বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করা হবে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই একদিন আমাের মতো নেতৃত্ব দিবে, এমনটাই প্রত্যাশা করছি।

বিজ্ঞাপন

মতলব উত্তরকে নতুন করে সাজাতে চাই। মাদক নিয়ন্ত্রণে পুলিশের সহযোগিতা চেয়েছি। মেঘনা-ধনাগোধা সেচ প্রকল্পের খালের কচুরিপানা পরিষ্কার ও খাল খনন করা হবে। তাহলে কৃষকদের সমস্যা সমাদান হবে।

প্রধান বক্তার বক্তব্যে দেন -চাঁদপুর ২ আসনের সাংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগেরর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, এএসপি সার্কেল ইয়াসির আরাফাত, দাতা সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম লস্কর, ওবায়দুল্লাহ হাওলাদার।

বিজ্ঞাপন

দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আল-আমিন মিয়াজির সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এ্যাড. আক্তারুজ্জামানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, কোঅপ সদস্য সুমন খান, পাচঁগাছিয়া ইউপির চেয়ারম্যান জামাল চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার সূত্রধরসহ বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থী প্রমুখ।

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন