মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে

সাহিত্য মঞ্চের আয়োজনে বই বিষয়ক আড্ডা ‘পাঠচক্র’ অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১০, ২০২২ | ১০:০০
Link Copied Successfully!
বই বিষয়ক আড্ডা 'পাঠচক্র -- পপুলার বিডিনিউজ

শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের আয়োজনে বই বিষয়ক আড্ডা ‘পাঠচক্র’ অনুষ্ঠিত হয়েছে। ১০জুন শুক্রবার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমিতে ভিন্নধর্মী এই আয়োজন লেখক, সংগঠক ও পাঠকদের অংশগ্রহণে বই আলোচনায় সরব হয়ে ওঠেন।

সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে এবং শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সামিয়া আলমের উপস্থাপনায় পাঠচক্রে বই আলোচনায় অংশ নেন কবি, প্রাবন্ধিক ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি কবি সামীম আহমেদ খান, কবি ইকবাল পারভেজ, কবি ও প্রাবন্ধিক মুহম্মদ ফরিদ হাসান, কবি ও সম্পাদক দন্ত্যন ইসলাম, কবি খোরশেদ আলম বিপ্লব, কবি আরিফুল ইসলাম শান্ত, কবি নিঝুম খান, কবি ও গল্পকার ইয়াছিন দেওয়ান, কবি আলআমিন মিয়াজী, কবি ফারজানা মুন্নি, মাহবুব আলম, নুসরাত জাহান, আবৃত্তিশিল্পী নুরুন্নাহার নিশি, আহসান আরিফ নিলয়, তরুণ অনুবাদক সাদ আল-আমিন, সালমা আক্তার পিংকি, জান্নাত আক্তার সাথী, সুবাস মজুমদার, নজীর মিয়াজী অপু প্রমুখ।

আলোচকগণ সম্প্রতিক সময়ে তাদের পাঠিত প্রিয় বই নিয়ে আলোচনার পাশাপাশি এই ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বই আলোচনা বিষয়ক পাঠচক্রটি অব্যাহত রাখার অনুরোধ করেন। আলোচকরা বলেন, এই আলোচনাটি অব্যাহত রাখলে বইয়ের ব্যাপারে পাঠকদের আগ্রহ সৃষ্টির পাশাপাশি মননশীল পাঠক ও বক্তা তৈরিতে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পাঠচক্রের এবারের আয়োজনে আলোচকগণ রবীন্দ্রনাথের শেষের কবিতা, আলবেয়ার কাম্যুর আউটসাইডার, আলেকজান্ডার বেলায়েভের অ্যাম্পিবিয়ান ম্যান, শরৎচন্দ্রের পথের দাবী, দত্তা, বুলবুল সারওয়ারের ঝিলাম নদীর দেশ, মাইনুল ইসলাম মানিকের হিরণ্ময় বানপ্রস্থ, মুহম্মদ ফরিদ হাসানের অন্য শহরের গল্প, পলাশ মজুমদারের জনৈক বিনিয়োগকারীর আত্মহত্যা প্রসঙ্গে, পাভেল আল ইমরানের সুভাইটিস গ্যালাতিয়া, আয়াত আলী পাটোয়ারীর বঙ্গবন্ধু বিষয়ক কাব্যগ্রন্থ, দন্ত্যন ইসলামের ছড়াগ্রন্থসহ প্রায় ত্রিশটির মতো গ্রন্থ নিয়ে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন