কচুয়া সাচারে পুরোহিতের বাড়িতে দুর্ধর্ষ চুরি

Default User
শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি
আপডেটঃ জুন ১০, ২০২২ | ৩:২৭
Link Copied Successfully!

কচুয়া উপজেলার সাচার ঠাকুর বাড়িতে এক হিন্দু পুরোহিতের বাড়িতে দুর্ধুর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার রাতে ওই গ্রামের মৃত. বিশ্বনাথ গোস্বামীর ছেলে গৌতম গোস্বামীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

এসময় অজ্ঞাত চোরের দল তার বিল্ডিং এর কলাপসিক্যাবেল গেইট কৌশলে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্টিলের আলমারীতে থাকা নগদ ৩৮ হাজার টাকা, প্রায় ৬ ভরি মূল্যবান স্বর্ন ও রূপা ১৮ ভরি নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থ গৃহ মালিক গৌতম গোস্বামী জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, অজ্ঞাত চোরের দল রাতের কোনো এক সময় তার গৃহে প্রবেশ করে কৌশলে মালামাল নিয়ে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে চুরির এ দৃশ্য দেখতে পেয়ে এলাকাবাসী ও প্রশাসনকে জানাই। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে সাচার ঠাকুর বাড়িতে চুরির এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায় লোকজনের মাঝে আতংক দেখা দিয়েছে। স্থানীয়রা চোর চক্রদের খুজেঁ বের করে ঘটনার উদঘাটন ও শাস্তির দাবি জানান।

খবর পেয়ে পরদিন বৃহস্পতিবার স্থানীয় সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আনোয়ার হোসেন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন