সীতাকুণ্ড আগুন: আটজনকে আসামি করে পুলিশের মামলা

সীতাকুণ্ডের ঘটনায় ৮ জনের নামে পুলিশের মামলা, তবে নাম জানায়নি পুলিশ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ৮, ২০২২ | ৬:১৯
Link Copied Successfully!
 সীতাকুণ্ড আগুন: আটজনকে আসামি করে পুলিশের মামলা চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নি-বিস্ফোরণের ঘটনায় আটজনকে আসামি করে মামলা করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। আসামিদের সবাই ডিপোর বিভিন্ন পর্যায়ে চাকরি করেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুন) রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক একাত্তরকে জানান, মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানার পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে।
মামলায় আটজনের নাম উল্লেখ করা হলেও এর বাইরেও অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে জানিয়েছেন পুলিশ সুপার। কাগজপত্র দেখে আসামিদের নাম পরে জানানো হবে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
উল্লেখ্য, গত শনিবার (৪ জুন) রাতে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নি-বিস্ফোরণের ঘটনায় ৯ ফায়ার ফাইটারসহ এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন ২৩০ জন। আহতদের মধ্যে চমেকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় ৯০ জন।
সূত্র: কালের কণ্ঠ
H/N

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত