সরকারি সম্পত্তি দখল হয়ে যাওয়া নিয়ে যা বললেন ইউএনও

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৮, ২০২২ | ১২:২৪
Link Copied Successfully!
উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির -- পপুলার বিডিনিউজ

গতকালের খাল দখল মুক্ত করার অভিযানের প্রেক্ষিতে আজ সারাদিন উপজেলার বিভিন্ন জায়গায় দখল সংক্রান্ত অনেক সংবাদ নজরে এসেছে। বিচ্ছিন্নভাবে অনেকেই মেসেঞ্জারে, হোয়াটসএপে এরকম আরো দখলের কথা জানিয়েছেন। তবে বিভিন্ন ধরনের দখল এবং তা রোধে আমাদের অবস্থানের কিছুটা পার্থক্য আছে। বুঝিয়ে বলার চেষ্টা করছি..

##ক্যাটাগরি_১

পৌরসভা কিংবা বাজার এলাকায় সরকারি রাস্তা, খাসজমি কিংবা খাল ভরাট করে অনেক স্থাপনা নির্মিত হয়েছে৷ দখল করেছে প্রভাবশালী চক্র, ভূমি দস্যু৷ যেহেতু বড় ধরনের স্থাপনা, সেক্ষেত্রে এই জাতীয় উচ্ছেদের জন্য আমরা অফিসিয়ালি লিখে বড় আকারের অভিযানে যেতে হবে৷ আমি এসবের তালিকা প্রস্তুতের কাজ হাতে নিয়েছি৷

বিজ্ঞাপন

#ক্যাটাগরি_২

ইউনিয়ন এলাকায় সরকারি খাল, হালট মৃতপ্রায় হয়ে পানির গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছে৷ আশেপাশের জায়গার মালিকেরা দখল করেছে যে যার মতো৷ এসকল ক্ষেত্রে সরকারের খাল পুনর্খনন সংক্রান্ত প্রকল্প আছে। আমরা এই ব্যাপারে সঠিক তথ্য পেলে সেই মৃতপ্রায় খালকে পুনর্খনন করার জন্য আগাতে পারি৷ এইভাবে ছোট আকারের দখল উচ্ছেদ করে খালগুলোকে পুর্নজীবন দেয়া যায়। একটু সময়সাপেক্ষ হলেও এইভাবে ভালো ফল পাওয়া যাবে বলে আমার বিশ্বাস৷

#ক্যাটাগরি_৩

বিজ্ঞাপন

খালের প্রবাহমুখে কিংবা পানির গতিপথে নির্দিষ্ট দোকানপাট বা বাড়ি নির্মান করার কারনে পানি প্রবাহ আটকে যাচ্ছে। জলাবদ্ধতা তৈরি হয়ে পেছনে অনেক কৃষিজমি পতিত অবস্থায় পড়ে আছে৷ এ সকল ক্ষেত্রে আমার অবস্থান হচ্ছে যত দ্রুত সম্ভব ঐ প্রতিবন্ধকতা বা অবৈধ দখল উচ্ছেদ করে পানিপ্রবাহ নিশ্চিত করা। সর্বোচ্চ দ্রুততার সাথে এটা নিশ্চিত করা হবে৷ নতুন করে কোন খাসজমি দখল এর ক্ষেত্রেও আমাদের অবস্থান একইরকম, তড়িৎ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অবৈধ দখল অপসারণ৷

একটি ভালো উদ্যোগ তখনই সফলতা লাভ করে যখন সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় অগ্রসর হই।

এই যুদ্ধে আমরা জয়ী হবোই ইনশাআল্লাহ।আপনারা বিচ্ছিন্নভাবে মেসেজ না দিয়ে এই পোস্টের কমেন্টে কোথায় কোন প্রকারের দখল আছে (ছবিসহ) তা সুস্পষ্টভাবে জানান।

ধন্যবাদ সবাইকে৷

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ