ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে শোক প্রকাশ

সীতাকুণ্ডে আগুন-বিস্ফোরণের ঘটনায় সংসদে শোক, আহতদের সুস্থতা কামনা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ৫, ২০২২ | ৮:৩৫
Link Copied Successfully!

চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ী ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

রোববার জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উত্থাপন করেন।

 

বিজ্ঞাপন

স্পিকার বলেন, গতকাল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছে। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে মহান জাতীয় সংসদ।

এর আগে অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- শাসমুল হক টুকু, এবি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, মুজিবুল হক চুন্নু ও শামীমা আক্তার খানম। স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।

সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক সংসদ সদস্য জুবেদ আলী, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, বিএম নজরুল ইসলাম, শাহ জিকরুল আহমেদ, খন্দকার আবদুল জলিল, আশিকা আকবর, পারভীন সুলতানার মৃত্যুতে সংসদে শোক প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া একুশের গানের রচয়িতা সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজি একেএম সামসুদ্দিন, আবৃত্তি শিল্পী হাসান আরিফ, কিশোরগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি শাহ আজিজুল হক, চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল পাশা, রংপুরের পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান দুলু ও মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী কাজী একরাম উল্লাহ, সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল, বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে টেক্সাসে একটি প্রাইমারি স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত, নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়।

সূত্র: যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত