চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় সচেতন হতে হবে : জেলা প্রশাসক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৫, ২০২২ | ৮:২৬
Link Copied Successfully!

চাঁদপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ৫ জুন রোববার বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয় শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপদ্য বিষয় ছিলো
‘একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ, চাই আইন ও নীতির কার্যকর প্রয়োগ ও সুরক্ষিত পরিবেশ’।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, পরিবেশ দূষণের ফলে অনেক প্রজাতির প্রাণা বিলুপ্ত হয়ে গেছে। নদীতেও অনেক প্রজাতির মাছ বিলুপ্তির পথে। যার প্রধান কারণ, যে ধরনের পরিবেশ প্রয়োজন সে পরিবেশ বর্তমানে নেই। যত্রতত্র ময়লা আবর্জনা, পলিথিনের ব্যবহার। উন্নত দেশগুলো পলিথিন ব্যবহার করে না। তারা যে ব্যাগ ব্যবহার করে সেটা মাটিতে নষ্ট হয়ে যায়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে আরও সচেতন হতে হবে। আইন করে এগুলো বাস্তবায়ন সম্ভব নয়। তাই পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় আমাদেরকে সচেতন হতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দিন সরোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মো.রাজিব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিআইবি চাঁদপুর এরিয়া ম্যারাজার মোহাম্মদ মাসুদ রানা, চাঁদপুর জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো.শফিকুল ইসলাম, সামাজিক সংগঠন আপনের উপদেষ্টা রোটারিয়ান ডা. মাসুদ হাসান, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক কাদের পলাশ, একুশে টিভির জেলা প্রতিনিধি মো. নেয়ামত হোসেন।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পপুলার বিডিনিউজ, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন