ইলিশের বাড়ি চাঁদপুরে

জীবনে প্রথম জেলা প্রশাসক হিসেবে চাঁদপুরে যোগ দিলেন কামরুল হাসান

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১, ২০২২ | ৭:০৮
Link Copied Successfully!
নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান -- পপুলার বিডিনিউজ

ইলিশের বাড়ি চাঁদপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন কামরুল হাসান। আজ ১ জুন বুধবার তিনি যোগদান করেন এবং চাঁদপুরে প্রথম কর্মদিবস পালন করেন। নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান ব্যক্তি জীবনে প্রথম জেলা প্রশাসক হিসেবে যোগদান করে এই চাঁদপুরে।

নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানের জন্মস্থান বরিশাল জেলা সদরের কাশিপুর উপজেলায়। তাঁর বাবা-মা দুজনই গ্রামের বাড়িতে থাকেন। চার ভাই-বোনের মধ্যে কামরুল হাসানের অবস্থান ২য়। ছোট ভাই কাশিপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর। বড় বোন বরিশাল গৌরনদী মাহিলা কলেজের প্রভাষক। ছোট ভগ্নিপতি ডিজিএফআই-এর একজন কর্মকর্তা।

ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক তিনি। এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় মেয়ে এতোদিন ঢাকা বিয়াম স্কুলের প্রাথমিক বিভাগে নার্সারিতে অধ্যয়নরত ছিলো। ছোট ছেলে এখনও প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শুরু করেনি। তাঁর স্ত্রী একজন আদর্শ গৃহিণী।

বিজ্ঞাপন

বিসিএস-এর ২৪তম ব্যাচের এই কর্মকর্তা গত প্রায় দুই বছর স্বাস্থ্য মন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালনের পূর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন বিসিএস ক্যাডারদের প্রশিক্ষণ একাডেমি বাংলাদেশ ইনস্টিটিউট অব এডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট (বিয়াম একাডেমি)তে। মাঠ পর্যায়ে দুই উপজেলায় ছিলেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা। প্রথমে ফরিদপুরের নগরকান্দা ও পরে রাজবাড়ির বালিয়াকান্দিতে ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। পপুলার বিডিনিউজ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন