পৃথক দুটি অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

মতলব উত্তরে ১শ’ ৩০ পিস ইয়াবাসহ আটক ৩

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ১, ২০২২ | ৬:৫৭
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় পৃথক দুটি অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ ৩ জন আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

মতলব উত্তর থানার এসআই মো. মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে মঙ্গলবার রাতে উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের ফরাজি কান্দি নেদায়ে ইসলাম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উত্তর পাশের পুকুরপাড়ের মাটির রাস্তা থেকেই ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটক বিল্লাল (৩৮) উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের আবুল কাশেম মাঝির ছেলে ও অপরজন ফরাজি কান্দি (বর্তমান রামদাসপুর) গ্রামের মৃত হাসেম মাঝির ছেলে আব্দুল কাদির ৩৭)।

অপর আরেকটি অভিযানে মতলব উত্তর থানার এসআই হারুন অর রশীদ পৃথক একটি অভিযান পরিচালনা করে রাতে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামে জব্বার মিয়ার স’মিল সংলগ্ন বালুর মাঠ থেকে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটক সন্জয় বর্মন (২২) উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়ের কান্দি গ্রামের শ্রী কৃষ্ণ বর্মনের ছেলে।

বিজ্ঞাপন

আটকদের চাঁদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এ বিষয় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদক ব্যাবসায়ীদের আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদকের সাথে কোন আপোস নেই। যারা মাদকের সাথে জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।মাদক বিরোধী অভিযান অভ্যহত আছে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন