নির্বাচন

টোয়াব নির্বাচনে হাজীগঞ্জের ইউনূসসহ কনশাস রিলায়েন্স ফোরামের পূর্ণ প্যানেল বিজয়ী

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ৩০, ২০২২ | ১১:১৩
Link Copied Successfully!
চাঁদপুরের কৃতি সন্তান মোঃ ইউনূস -- পপুলার বিডিনিউজ

ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর নির্বাচনে চাঁদপুরের কৃতি সন্তান মোঃ ইউনূসসহ কনসাস রিলায়েন্স ফোরামের পূর্ণ প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। গতকাল ৩০ মে সোমবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন ভবনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 ৪২৩ জন ভোটারের মধ্যে ৩৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দু বছর মেয়াদী এ নির্বাচনে ১৩ সদস্য বিশিষ্ট তিনটি প্যানেল ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে কনসাস রিলায়েন্স ফোরামের প্যানেল প্রধান শিবলুর আজম কোরেশীর  নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল জয় লাভ করেন।
নির্বাচনের বিজয়ীরা হলেন প্যানেল প্রধান শিবলুর আজম কোরেশী, পরিচালক পদে বিজয়ীরা হলেন, মোহাম্মদ শাহেদ উল্লাহ, মোহাম্মদ মনিরুজ্জামান মাসুম, মোঃ সোহানুর রহমান স্বপন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুর রউফ, মো: ইউনুস, মোহাম্মদ মনসুর আলম পারভেজ, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ নুরুজ্জামান সুমন, এসএম বিল্লাল হোসেন সুমন, আবুল ফয়সাল মোহাম্মদ সায়েম ও মোঃ সাইফুল ইসলাম।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন।
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে টোয়াব সদস্যরা সকালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন ভবনে একত্রিত হয়। দিনভর আনন্দঘন পরিবেশে তারা ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল ঘোষণা শেষে সবাই বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ