
আগামী ১১ জুন চাঁদপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন
হাজীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির মতবিনিময় সভা
Link Copied Successfully!
চাঁদপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে সভা -- পপুলার বিডিনিউজ আগামী ১১ জুন চাঁদপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে হাজিগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে শনিবার দুপুরে হাজিগঞ্জ পশ্চিম বাজার কাতার কানাডা টাওয়ারের দ্বিতীয় তলায়, নার্গিস হোটেলে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট সমাজসেবক খায়রুল আলম পারভেজ এর সভাপতিত্বে উপজেলা জাতীয় পার্টির সহ-যুগ্ন সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন দুলাল এর উপস্থাপনায়, প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব এমরান হোসেন মিয়া।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক হাজিগঞ্জ শাহারাস্তীর সমন্বয়কারী খোরশেদ আলম খুশু, চাঁদপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন।
এডভোকেট লতিফ শেখ, আবুল কালাম টুলু,ফেরদাউদ খান, স্বপন দেওয়ান, নান্নু ভূঁইয়া, হান্নান ঢালী, রফিকুল ইসলাম, , শাহজাহান মাতাব্বর, গোলামুন নবী লিটন, জাতীয় পেশাজীবি সমাজের কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক জে এইচ টিপু,হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহান্মদ হোসেন, পৌর জাতীয় পার্টি সভাপতি মোদরশেদ আলম ,সাবেক সদস্যসচিব আলাউদ্দিন চৌধুরী, ভারপ্রপ্ত সাধারন সম্পাদক মির্জা খলিলুর রহমান, সাবেক ছাত্র নেতা জাহিদুর রহমান টিপু, যুব নেতা মোঃ বাবলু, জহির, ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে মনির হোসেন টেলু,মুরাদ আহান্মদ, মোস্তফিজুর রহমান, আলী আহান্মদ, মুক্তিযোদ্ধা জয়নাল ,শরীফ হাওলাদার, জাফর মেম্বার , পিন্টু চন্দ্র শীল, , ডাঃ সোহেব মুজুমদার সহ আরো অনেক নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।








