৫ সেকেন্ডের মধ্যে পকেট থেকে মোবাইল ফোন হাওয়া করতে পারেন তিনি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১৯, ২০২২ | ৫:৫৮
Link Copied Successfully!

সংবাদ সম্মেলন করার সময় মুঠোফোন ও নগদ টাকা হারিয়েছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার। এটা গত ২৩ এপ্রিলের কথা। ঈদুল ফিতরের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে ছিল এ সংবাদ সম্মেলন। সেই পরিবেশে তাঁর পকেট থেকে মোবাইল ফোনের দুটি সেট, একটি ওয়ালেট এবং ৪৫ হাজার টাকা চুরি হয়। ঢাকা মহানগর গোয়েন্দা গুলশান বিভাগ ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই চোর চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান তদারকি কর্মকর্তা ডিবি গুলশান বিভাগের উপ কমিশনার মশিউর রহমান  এসব তথ্য জানান।

জিজ্ঞাসাবাদে এসব ব্যক্তি বলেছেন, কীভাবে মুহূর্তের মধ্যে তাঁরা মুঠোফোন পকেট থেকে চুরি করতে পারেন। তাঁরা জানিয়েছেন, এসব চুরি যাওয়া ফোন কীভাবে বিক্রি করতেন। আর কেমন করে এসব কাজে তাঁদের ‘দক্ষতা’ তৈরি হলো, তা–ও বিশদে বলেছেন ডিবিকে।

বিজ্ঞাপন

এ চক্রের মূল হোতা আজিজ মোহাম্মদ। সঙ্গে আরও গ্রেপ্তার হয়েছেন রনি হাওলাদার ও মো. জাকির হোসেন। গ্রেপ্তার এসব আসামির কাছে থেকে তথ্য নিয়ে কমলাপুর রেলস্টেশন, গুলিস্তান গোলাপশাহের মাজারসহ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি উন্নত মানের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ ঘটনাটির ছায়া তদন্ত করতে থাকে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার চোর এবং চোরাই মাল ক্রেতাদের গ্রেপ্তার করা হয়। আজিজ মোহাম্মদ স্বীকার করেন, তিনি

সুকৌশলে সংবাদ সম্মেলন চলাকালে স্টেশন ম্যানেজারের ফোন এবং ওয়ালেট চুরি করে নিয়ে পালিয়ে যান। তিনি সৌদি আরবে ছিলেন দীর্ঘদিন। সেখানে তিনি ইমামের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন মালিকের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করতেন। ড্রাইভিংয়ের কাজ করতে করতে তাঁর গাড়ি চুরির নেশা হয় তাঁর। তিনি দামি গাড়ি চুরি করতে শুরু করেন। সৌদি আরবে ২০১৫ সালে গাড়ি চুরির মামলায় সৌদি পুলিশের হাতে গ্রেপ্তারও হন। তাঁর তিন বছরের সাজা হয়। সাজা ভোগ করে ২০১৮ সালে বাংলাদেশে এসে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে থেকে একটি মাদ্রাসায় শিক্ষাকতা শুরু করেন। পরে মাদ্রাসায় মোবাইল চুরি করে ধরা পড়লে তাঁর চাকরি চলে যায়। এরপর তিনি ঢাকায় চলে আসেন।

বিজ্ঞাপন

আজিজ জানান, একটি মোবাইল চুরি করতে মালিকের গতিবিধি লক্ষ করে মাত্র চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে মালিকের পকেট থেকে তুলে নিতে পারতেন তিনি। মোবাইল ফোন চুরি করে সেগুলো রনি হাওলাদার ও ফকিরাপুলের জাকিরের কাছে দেড় হাজার থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করতেন। জাকির চোরাই মোবাইলগুলো কিছুদিন তাঁর হেফাজতে রেখে লক ভাঙা, আইএমইআই পরিবর্তন করে শহরের সাধারণ মানুষের কাছে এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে ৫ থেকে ১০ হজার টাকায় বিক্রি করতেন।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত