কুমিল্লায় ভূয়া কাবিন নামা দেখিয়ে ৪ মাস ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৭, ২০২২ | ৫:৪৭
Link Copied Successfully!

কুমিল্লায়  র‌্যাব-১১, সিপিসি-২, এসে ভূয়া কাবিন নামা দেখিয়ে চার মাস ধর্ষনের  অভিযোগ দায়ের করে। ধর্ষকে গ্রেফতার করা হয়েছে ।

গত ১৩ মে ২০২২ তারিখে শিল্পি আক্তার(২৬), পিতা-আঃ মালেক, মাতা-অফুলা বেগম, সাং-পাকামারা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২, কুমিল্লায় স্ব-শরীরে উপস্থিত হয়ে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ভূয়া কাবিন নামার মাধ্যমে বিয়ে করে প্রায় চার মাস যাবৎ ধর্ষণ করা হয়েছে।

মর্মে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা একটি ছায়া তদন্ত শুরু করে এবং মাঠ পর্যায়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। অভিযোগের সত্যতা প্রাপ্তি সাপেক্ষে গত ১৬ মে ২০২২ইং তারিখে রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রেজাউল করিম মাছুম(৩৬), পিতা-আব্দুল বারেক, মাতা-আমেনা বেগম, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, গত ৫ নভেম্বরে শিল্পি আক্তার(২৬) এর সাথে ধৃত আসামী মোঃ রেজাউল করিম মাছুম(৩৬) এর মোবাইল ফোনের মাধ্যমে রং নাম্বারের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তারা মোবাইল ফোনে কথা বলা শুরু করে। কথা বলতে বলতে তারা একে অপরের সাথে ঘনিষ্ঠতা এবং প্রেমের সম্পর্কে সমপৃক্ততা হয়।

https://fb.watch/d3g_MBwC7W/

বিজ্ঞাপন

একপর্যায়ে তারা একে অপরের সাথে দেখা করার জন্য গত ২৩ নভেম্বর কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন কোর্টবাড়ী বিশরোড এলাকায় যায়। দেখা করার পরে তারা একে অপরকে পছন্দ করে এবং রেজাউল করিম মাছুম নিজেকে অবিবাহিত বলে দাবী করে শিল্পি আক্তারকে বিয়ে করতে চায়। উল্লেখ্য শিল্পি আক্তার একটি দরিদ্র পরিবারের মেয়ে বিষয়টি রেজাউল বুঝতে পারে এবং শিল্পি আক্তারকে বিয়ে করে সুখে শান্তিতে রাখার জন্য আশস্থ্য করে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিয়ের জন্য রাজি করে বিয়ের পরিকল্পনা করে। রেজাউল শিল্পি আক্তারকে বিয়ে করার জন্য তার পরিবারের সাথে কথা বলে তাদেরকেও বিয়ের জন্য রাজি করে।

পরবর্তীতে গত ১৬ ডিসেম্বর রেজাউল শিল্পিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ^রোড সংলগ্ন রেল ক্রসিং এর সামনে দেখা করতে বলে এবং শিল্পি সেইখানে আসলে রেজাউল শিল্পকে বিয়ে করার জন্য একশত টাকার স্টাম্পে বিয়ের হলফ নামা প্রস্তুত করে শিল্পিকে স্বাক্ষর করতে বলে। অতঃপর রেজাউলের কথামত শিল্পি স্ট্যাম্পে (বিয়ের হলফ নামা) স্বাক্ষর করলে রেজাউল শিল্পকে তাদের বিয়ে হয়েছে এখন থেকে তারা স্বামী এবং স্ত্রী বলে জানায়।পরবর্তীতে তারা যে যারমত নিজ নিজ বাড়ীতে চলে যায়।  রেজাউল শিল্পকে তার ভাড়া বাসা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দৌলতপুর পশ্চিমপাড়া (গ্রীন হাউজ) ফ্লাটে নিয়ে যায়। রেজাউলের ভাড়া বাসায় তারা স্বমী-স্ত্রী হিসেবে গত ০১ জানুয়ারি ইং হতে ১৪ এপ্রিল তারিখ পর্যন্ত বসবাস করে।

এ সময়ে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। এ ০৪ মাস রেজাউল বেকার থাকলেও শিল্পি ইপিজেড এলাকায় গার্মেন্টস কর্মীর চাকুরী করে সংসার চালায়। গত ১২ এপ্রিলে  শিল্পির চাকুরীর কাজে স্বামীর এনআইডি কার্ড চাওয়া হলে শিল্পি রেজাউলের এনআইডি কার্ড দেখে জানতে পারে রেজাউল, তার ঠিকানা মোঃ রেজাউল করিম মাছুম(৩৬), পিতা-আব্দুল বারেক, মাতা-আমেনা বেগম, সাং-আন্দসার, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা কিন্তুু তার দেওয়া বিবাহ সম্পর্কিত হলফ নামায় রেজাউলের নাম ও ঠিকানা নাম মোঃ রেজাউল করিম, পিতা-মোঃ ছাদেক উল্লাহ খান, মাতা, রেহানা বেগম, সাং-কটপাড়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা উল্লেখ করেন, যাহা মিথ্যা।

শিল্প রেজাউলকে পুনরায় ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করলে তাকে রেজাউল বিভিন্ন হুমকি ধামকি প্রদান করতে থাকে।

https://fb.watch/d3h1gEMTLN/

এমতাবস্থায়, শিল্পি রেজাউলের নিজ বাড়িতে গিয়ে উক্ত ঘটনা রেজাউলের পরিবারকে জানালে শিল্পি জানতে পারে সে তিনটি বিবাহ করেছে, যার মধ্যে দুইজন স্ত্রী রেজাউলের বাড়িতে রয়েছে এবং একজনকে ইতিমেধ্যে ডিভোর্স দেওয়া হয়েছে।

এছাড়াও রেজাউলের স্ত্রীদের মাধ্যমে শিল্পি জানতে পারে রেজাউল শিল্পির মত আরও অনেক মেয়ের সাথে বিয়ের ভূয়া হলফ নামা প্রস্তুত করে তাদের সাথেও বিবাহ বর্হিভূত অবৈধভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে।

পরবর্তীতে শিল্পি নিরুপায় হয়ে তার বাবার বাড়িতে চলে আসে। শিল্পি তার বাবার বাড়িতে চলে আসার পর থেকে রেজাউল শিল্পিকে প্রায় ফোন করে এবং বলতে থাকে রেজাউলের বাসায় থাকাকালীন শিল্পি ও তার অন্তরঙ্গ মূহুর্তের অনেক গুলো ভিডিও রেজাউল করে রেখেছে। যা সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে।

তার কথা শুনে শিল্পি কান্নায় ভেঙ্গে পরে এবং রেজাউলের কাছে বিষয়টি থেকে মুক্তির জন্য অনুরোধ করলে রেজাউল শিল্পির কাছ থেকে টাকা দাবী করে। শিল্পি দরিদ্র পরিবারের মেয়ে, সে রেজাউলের চাহিদামত টাকা জোগাড় করতে না পেরে কোন উপায় না পেয়ে ন্যায় বিচার প্রাপ্তির আসায় গত ১৩ মে ২০২২ইং তারিখে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লায় এসে অভিযোগ দায়ের করে।

https://fb.watch/d3g_MBwC7W/

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিল্পি আক্তারের সাথে বিয়ের নামে ভূয়া কাবিন নামার মাধ্যমে প্রতারণা করে তাকে তার থেকে জব্দকৃত একাধিক বিয়ের হলফনামা এবং ভূয়া এনআইডি কার্ড জব্দ করা হয়। যেগুলো ব্যবহার করে রেজাউল শিল্পির মত আরও ৬/৭ জন মহিলার সাথে মিথ্যা পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভূয়া কাবিন নামা তৈরী করে তাদের সাথে বিবাহ বর্হিভূত অবৈধভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে বলে স্বীকার করে।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত ২০০৩) এর ৯(১) ধারায় র‌্যাবের সহযোগীতায় ভিকটিম শিল্পি আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ধর্ষনের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত