নিঝুম দ্বীপের পুকুরে ধরা পড়ল ৩৫টি ইলিশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১৪, ২০২২ | ৪:০২
Link Copied Successfully!

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে একটি পুকুর সেচে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছে বিভিন্ন আকারের ৩৫টি ইলিশ মাছ।  শুক্রবার বিকেল পাঁচটার দিকে নিঝুম দ্বীপের কিল্লার পুকুরে ওই মাছগুলো ধরা পড়ে। এ সময় মাছগুলো দেখার জন্য আশপাশের এলাকার লোকজন পুকুরপাড়ে ভিড় জমান।

পুকুরের ইজারাদার আবদুল মান্নানের ছেলে আবদুল্লাহ আল মামুন কাল রাতে  বলেন, নিঝুম দ্বীপে নয়টি কিল্লার নয়টি পুকুর রয়েছে। কিছুদিন আগে তাঁরা ওই পুকুরগুলোর মাছ কিনে নিয়েছেন। তিন থেকে চার দিন ধরে পুকুরগুলো সেচচ্ছেন তাঁরা। ইতিমধ্যে পাঁচটি পুকুর সেচা হয়েছে।কাল নিঝুম দ্বীপের  কিল্লার পুকুর সেচার সময় জাল দিয়ে মাছ ধরেন জেলেরা। এ সময় জেলেদের জালে অন্যান্য মাছের সঙ্গে ৩৫টি ইলিশ উঠে আসে।

আবদুল্লাহ আল মামুন বলেন, জালের মধ্যে ইলিশ মাছ দেখে তাঁরা সবাই হতবাক হয়ে যান। মুহূর্তের মধ্যে আশপাশের লোকজন পুকুরে পাওয়া ইলিশ দেখতে সেখানে ভিড় জমান। মাছগুলোর প্রতিটির ওজন ২০০ থেকে ৪০০ গ্রাম।

বিজ্ঞাপন

আবদুল্লাহ আল মামুন জানান, গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের সময় এই ইলিশগুলো জোয়ারের পানিতে পুকুরে ভেসে এসেছে বলে তাঁরা ধারণা করছেন। পুকুর সেচা শেষ হলে হয়তো আরও ইলিশ মাছ পাওয়া যেতে পারে। কাল পাওয়া ইলিশগুলো অন্যান্য মাছের সঙ্গে বিক্রির জন্য আজ শনিবার ঢাকায় পাঠিয়ে দিয়েছেন।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আফছার  কিল্লার পুকুরে ইলিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের সময় নিঝুম দ্বীপের সব কটি পুকুর জোয়ারের পানিতে তলিয়ে যায়। তাই জোয়ারের পানির সঙ্গে হয়তো এসব ইলিশ ওই পুকুরে ঢুকেছে।

বিজ্ঞাপন

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার দাশ বলেন, তিনি বর্তমানে হাতিয়ার বাইরে আছেন। তবে নিঝুম দ্বীপের পুকুরে ধরা পড়া ইলিশের ভিডিও দেখেছেন। ধরা পড়া মাছগুলো ইলিশের মতোই। তবে আকারে ছোট। জোয়ার কিংবা জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত পুকুরে ইলিশ ঢুকে পড়তে পারে। কয়েক বছর আগে ভোলার মনপুরায় জোয়ারের পানিতে ভেসে যাওয়া পুকুরে চারটি ইলিশ পাওয়া গিয়েছিল জানান তিনি।

সূত্র: প্রথম আলো

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত