
চার কিশোরী নিখোঁজ


লক্ষ্মীপুরের কমলনগরের একই গ্রামের চার কিশোরী নিখোঁজ হয়েছে। নিখোঁজ সবার বয়স ১২ থেকে ১৪ বছর।
শনিবার রাতে এ ঘটনায় কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর আগে শনিবার সকালে কমলনগরের সীমান্তবর্তী নোয়াখালীর আন্ডারচর গ্রামের কিশোরী সামিয়া আক্তার নিহাসহ কিশোরীরা নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।
নিখোঁজ কিশোরীরা হলো— উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসুর বাদামতলি এলাকার বাসিন্দা মো. ইব্রাহিমের মেয়ে জোবায়দা আক্তার, তার চাচাতো বোন মিতু আক্তার, একই গ্রামের আবুল খায়ের চুন্নুর মেয়ে শিমু আক্তার ও তার খালাতো বোন সামিয়া আক্তার নিহা। তারা একে-অপরের বান্ধবী ও খালাতো বোন।


পরিবারের লোকজন জানায়, আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে তাদের অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
দুই কিশোরীর খালা তাছনুর বেগম জানান, রাতে এক নারী ফোনে নিখোঁজ হওয়া দুই কিশোরী তার কাছে আছে বলে জানান। এ বিষয়ে কাউকে না বলার জন্য নিষেধ করেন। পরে অজ্ঞাত ওই নারী যোগাযোগ করবেন বলে ফোন কেটে দেন। ওই নাম্বার এখন বন্ধ রয়েছে।
কমলনগর থানার ওসি সোলায়মান জানান, চার কিশোরী নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার তদন্তসহ তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ। সূত্র: যুগান্তর




























