কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান

Default User
মাসুদ রানা, কচুয়া
আপডেটঃ মে ৭, ২০২২ | ৮:৫২
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে তেতৈয়া মরহুম আলহাজ্ব আব্দুর রব মোল্লা মার্কেট সংলগ্ন মাঠে এ ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রবীন আওয়ামী লীগ নেতা মো. হানিফ বেপারীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. লোকমান হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো. গোলাম হোসেন। এসময় তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার,কাজী আব্দুল বাতেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর,আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন মোল্লা প্রমুখ।

এসময় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল হালিম,৫নং ওয়ার্ড সভাপতি গিয়াস উদ্দিন,৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক সরকার,যুবলীগ নেতা সফিকুর রহমান,সহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা