শিকড় সংবাদ পত্রিকার উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ৫, ২০২২ | ৮:২৪
Link Copied Successfully!

কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার আয়োজনে পত্রিকার মান উন্নয়ন ও পাঠক বৃদ্ধির লক্ষ্যে প্রতিনিধি,দায়িত্বশীল কলাকৌশলী ও পাঠকদের সাথে ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কচুয়া বিশ্বরড জমজম চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও পত্রিকার সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল হোসেন মিয়াজী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি পত্রিকা সমাজের আয়না। সমাজকে পরিবর্তন করতে সত্য ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশ করতে হবে। তিনি আরো বলেন, এ পত্রিকাটি বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একদিন সাপ্তাহিক থেকে দৈনিক পত্রিকায় রূপান্তর হবে।

বিজ্ঞাপন

পত্রিকার সহ-সম্পাদক ডা. জাকির হোসেন জাহাঙ্গীরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পত্রিকার উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন,শেরে বাংলা বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মহব্বত আলী,প্রধান সম্পাদক মো. বোরহান উদ্দিন মজুমদার,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার,শিকড় সংবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আজিজুর রহমান পাটওয়ারী,পাক্ষিক কচুয়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক হাবিব উল্যাহ হাবীব,সমাজসেবক হুমায়ুন কবির,চীফ রিপোর্টার মাসুদ রানা প্রমুখ। বক্তব্য রাখেন, পত্রিকার প্রতিনিধি শান্তু ধর,বিল্লাল মাসুম,ফয়সাল আহমেদ,হারুনুর রশিদ,রাজীব সরকার,রায়হান মিয়া,ইমতিয়াজ আহমেদ রাব্বি সহ আরো অনেকে।এসময় পত্রিকার বিভিন্ন প্রতিনিধি,পাঠকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে পত্রিকার উপদেষ্টাদের পরিচয়পত্র প্রদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা