
কচুয়ায় গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ
Link Copied Successfully!


চাঁদপুরের কচুয়ায় গরীব,অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার পাথৈর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দের মাঝে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষে বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম.এ খালেক এর সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ৩শতাধিক ঈদবস্ত্র বিতরণ করা হয়।
ছাত্রলীগ নেতা নাঈম প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন,বিশিষ্ট ব্যাংকার শাহআলম সিকদার,ইউপি সদস্য চাঁন মিয়া,একেএম কাউছার আলম সুমন,মোরশেদা বেগম,ছাত্রলীগ নেতা শামীম আহমেদ প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


E/N



























