মাংস ও পোলাও চালের দাম আকাশছোঁয়া

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৩০, ২০২২ | ৩:২২
Link Copied Successfully!

ঈদুল ফিতর ঘিরে সারা দেশে উৎসবের আমেজ। সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক কেনার পর এবার কাঁচাবাজারে ভিড় করছেন ক্রেতারা। তবে স্বস্তি নেই। সব পণ্য বিক্রি হচ্ছে বেশি দরে। ঈদ সামনে রেখে গুঁড়াদুধ, সেমাই, কিশমিশ ও চিনির দাম বেড়েছে। আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে মাংস ও পোলাও চাল। পাশাপাশি ভোজ্যতেল, ডাল ও মসলা পণ্যের দরও চড়া। বাজারে এসে ক্রেতারা অসহায়ত্ব প্রকাশ করছেন।

রাজধানীর জিনজিরা বাজার, নয়াবাজার ও রায়সাহেব বাজার ঘুরে শুক্রবার খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিকেজি পোলাও চাল মানভেদে বিক্রি হচ্ছে ১০০-১৩০ টাকা, যা রোজার আগে ছিল ৯০-১০০ টাকা। এক মাসের ব্যবধানে প্রতিকেজি পোলাও চালে ১০-৩০ টাকা বেড়েছে। বাজারে প্রতিকেজি মুগ ডাল বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা, যা রোজার আগে ছিল ৯০-১১০ টাকা।

কেজিতে মসুর ডাল ৫ টাকা বেড়ে ১১০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৭০ টাকা, যা এক মাস আগে ছিল ১৫০ টাকা। প্রতিকেজি সোনালি মুরগির বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকা, যা আগে ২৮০-২৯০ টাকা ছিল। প্রতিকেজি গরুর মাংস ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, এক মাস আগে যা ছিল ৫৮০-৬০০ টাকা। প্রতিকেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৯৫০ টাকা, যা এক মাস আগে ৮৫০ টাকা ছিল।

বিজ্ঞাপন

প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ২০০ টাকা, যা এক মাস আগে ছিল ১৬০ টাকা। সরকারের পক্ষ থেকে সর্বশেষ প্রতি লিটার খোলা সয়াবিনের খুচরা মূল্য ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এই দরে খোলা তেল পাওয়া যায়নি। সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে লিটারপ্রতি প্রায় ৬৪ টাকা বেশি বিক্রি হচ্ছে। বাজারে দুই ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন নেই বললেই চলে। এক লিটারের বোতলজাত সয়াবিন পাওয়া গেলেও বিক্রি হচ্ছে ১৮০ টাকা, যা সরকার ১৬০ টাকা নির্ধারণ করেছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান যুগান্তরকে বলেন, রোজা-ঈদসহ কোনো ধর্মীয় অনুষ্ঠান এলে দেশে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অতিমুনাফা করতে মরিয়া হয়ে ওঠে। এবারও একই চিত্র দেখা যাচ্ছে। তাই ভোক্তাদের স্বস্তি দিতে হলে সংশ্লিষ্টদের কঠোরভাবে বাজার তদারকি করতে হবে। তিনি বলেন, ভোক্তা স্বার্থ সংরক্ষণে আইন আছে। সেটি বাস্তবায়ন করতে হবে। এতে ভোক্তা সুফল পাবে।

খুচরা বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, বাজারে ৫০০ গ্রামের ডিপ্লোমা ও ডানো প্যাকেটজাত গুঁড়াদুধ ৩৬০ টাকায় বিক্রি হয়েছে, যা এক মাস আগে ছিল ৩৩০-৩৪০ টাকা। এক কেজির ফ্রেশ প্যাকেটজাত গুঁড়াদুধ বিক্রি হচ্ছে ৬২০ টাকা, যা এক মাস আগে ছিল ৫৯০ টাকা। এক কেজি ওজনের মার্কস গুঁড়াদুধ বিক্রি হচ্ছে ৬০০ টাকা, যা আগে ৫৮০ টাকা ছিল। এছাড়া ২০০ গ্রামের প্যাকেটজাত লাচ্চা সেমাই বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা, যা এক মাস আগে ৩৫ টাকা ছিল। আর ২০০ গ্রামের প্যাকেটজাত চিকন সেমাই বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা, যা আগে ছিল ৩০-৩৫ টাকা। প্রতিকেজি চিনি বিক্রি হয়েছে ৮২-৮৫ টাকা, যা এক মাস আগে ৮০ টাকা ছিল।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত