
কচুয়ায় এতিম দুস্থ ও প্রতিবন্ধীদের ঈদ উপহার
Link Copied Successfully!


কচুয়ায় এতিম,দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার কচুয়া থানা পুলিশের আয়োজনে চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের
নির্দেশনায় প্রায় শতাধিক এতিম ও দুস্থ পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন।
এসময় কচুয়া থানার ওসি তদন্ত মো. ছানোয়ার হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন,সাবেক সভাপতি আলমগীর তালুকদার,সহ-সাংগঠনিক সম্পাদক মো.
মাসুদ রানাসহ কচুয়া থানায় কর্মরত অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





























