কচুয়ায় কাল বৈশাখী ঝড়ে জহিরের স্বপ্নভঙ্গ

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ এপ্রিল ২৮, ২০২২ | ৮:৫৫
Link Copied Successfully!

কচুয়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে জহিরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর মুরগির খামার। গত শুক্রবার বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড়ে নলুয়া গ্রামের জহিরুল ইসলামের মুরগির খামার ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায়। ওই সময় খামারে থাকা ২ হাজার মুরগি পানিতে পরে মারা যায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধণ হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ জহিরুল ইসলাম।

সরেজমিনে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামের জহিরুল ইসলামের মুরগির খামার হঠাৎ কালবৈশাখী ঝড়ে ভেঙ্গেছুরে লন্ডভন্ড হয়ে যায়। ওই সময় খামারে থাকা আড়াই হাজার মুরগির মধ্যে ২ হাজার মুরগি পানিতে পরে মারা যায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধণ হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ জহিরুল ইসলাম। এমন মারাত্মক ক্ষতিতে প্রায় পথেই বসে গিয়েছে সে। বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে লোন এনে এ মুরগির খামারটি করেন তিনি। ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন ও লোনের টাকা নিয়ে চিন্তায় পাগল প্রায় হয়ে পরছেন জহিরুল ইসলাম।

ক্ষতিগ্রস্থ জহিরুল ইসলাম বলেন, গত শুক্রবারে ঝড় এসে আমাকে শুন্য করে দিয়েছে। আমার এত এত টাকার লোন আমি কিভাবে পরিশোধ করবো। আমার ২ হাজার মুরগি মারা গিয়েছে। আমার অনেক বড় ক্ষতি হয়েছে। তিনি উপজেলা প্রাণীসম্পদ অফিসসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সহায়তা কামনা করেছেন।
ছবি: কচুয়ায় নলুয়া জহিরুল ইসলামের মুরগির খামার কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ডের দৃশ্য।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০