
ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছে কচুয়ায় ২০টি ঘর গৃহহীন পরিবার
Link Copied Successfully!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে ঘর পাচ্ছেন চাঁদপুরের কচুয়ায় ২০টি পরিবার। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে গৃহহীনরা ঈদ উপহার হিসেবে এসব ঘর পাবেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না।’ তার এই মহান ব্রতকে সামনে রেখেই মুজিববর্ষে প্রতিটি গৃহহীন-ভূমিহীন পরিবারই পাচ্ছে দুর্যোগ সহনীয় সেমিপাকা ঘর, আর সম্পূর্ণ বিনামূল্যে দুই শতাংশ জমির মালিকানা। এ উপজেলায় সাচার ইউনিয়নে বজরীখোলা গ্রামে ১০টি,কচুয়া উত্তর ইউনিয়নে ৮টি ও কাদলা ইউনিয়নে দেবীপুর গ্রামে ২টি ঘর নির্মান করা হয়েছে।
সারা দেশে গৃহহীনদের জন্য ঘর নির্মাণের এই মহাযজ্ঞে চাঁদপুরের কচুয়ায় ১ম ও ২য় ধাপে ১০৭টি সুদৃশ্য রঙিন টিনশেডের সেমিপাকা বাড়ি পেয়েছেন গৃহহীন ও ভূমিহীনরা। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ ইউএনও মো. মোতাছেম বিল্যাহ এসব তথ্য জানিয়েছেন।
প্রেস ব্রিফিং-এ ইউএনও মো. মোতাছেম বিল্যাহ সাংবাদিকদের জানান, ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩য় ধাপে সারা দেশের ন্যায় কচুয়ায় ২০টি ঘর উপকারভোগী পরিবারের অনুক‚লে হস্তান্তর করবেন এবং ঘরের চাবি তুলে দেয়া হবে ।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার উল্লেখ্য পূর্বক বৃহৎ এ কর্মযজ্ঞে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা ষাটোর্দ্ধ প্রবীণ ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হয়েছে। খাস জমিতে ব্যারাক নির্মাণের মাধ্যমে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান করে একক গৃহ নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাড়িতে থাকবে দুটি বেড রুম, একটা কিচেন রুম, একটা ইউটিলিটি রুম, একটা টয়লেট ও একটা বারান্দা। দুর্যোগ সহনীয় এসব ঘর হবে টেকসই এবং প্রতিটি ঘরেই থাকবে সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রঙিন টিনের ছাউনি দিয়ে তৈরি সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে।
এসময় প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন, এসিল্যান্ড মো. ইবনে আল জায়েদ হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মানিক ভৌমিক,সাবেক সভাপতি আবুল হোসেন,প্রিয়তোষ পোদ্দার,সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন,সাংবাদিক আলমগীর তালুকদার,মফিজুল ইসলাম বাবুল,আমির হোসেন,আবুল কালাম আজাদ,ইউনুছ,আবু সাঈদসহ অন্যান্যরা।।
এসময় প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন, এসিল্যান্ড মো. ইবনে আল জায়েদ হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মানিক ভৌমিক,সাবেক সভাপতি আবুল হোসেন,প্রিয়তোষ পোদ্দার,সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন,সাংবাদিক আলমগীর তালুকদার,মফিজুল ইসলাম বাবুল,আমির হোসেন,আবুল কালাম আজাদ,ইউনুছ,আবু সাঈদসহ অন্যান্যরা।।

ট্যাগ:
কচুয়া এর আরও সংবাদ

৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ
হাজীগঞ্জ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন
আন্তর্জাতিক
কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী
অর্থনীতি
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চাঁদপুর সদর
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা
রাজনীতি
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত
ফরিদগঞ্জ
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
চাঁদপুর সদর
পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী
চাঁদপুর সদর
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
কচুয়া
জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ
সারাদেশ
মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২
মতলব উত্তর
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম
হাজীগঞ্জ
ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
চাঁদপুর সদর
কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন
হাজীগঞ্জ
আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন
চাঁদপুর সদর
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন
মতলব দক্ষিণ
২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী
চাঁদপুর সদর
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু
হাজীগঞ্জ
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ
হাজীগঞ্জ






