ধামরাইয়ে ব্যক্তিগত গাড়ির সঙ্গে সংঘর্ষের পর বাস উল্টে আহত অন্তত ১৫

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২২, ২০২২ | ২:৩৪
Link Copied Successfully!

ঢাকার ধামরাই উপজেলার জয়পুরা বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ব্যক্তিগত গাড়ির সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। অপর একটি ব্যক্তিগত গাড়ি পাটুরিয়া থেকে ঢাকার দিকে আসছিল। সকাল সাড়ে আটটার দিকে উন্নয়নকাজের জন্য সড়কে কেটে রাখা অংশে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যক্তিগত গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এরপর বাসটি উল্টে সড়ক বিভাজনের ওপর পড়ে। সংঘর্ষে ব্যক্তিগত গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে বাস ও ব্যক্তিগত গাড়ির অন্তত ১৫ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা আহত ব্যক্তিদের মধ্যে ১২-১৩ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। সকাল নয়টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ধামরাই স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাস ও ব্যক্তিগত গাড়িচালককে উদ্ধার করেন। পরে সাভার হাইওয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বিজ্ঞাপন

এদিকে খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি  বলেন, স্থানীয় অনেকেই অভিযোগ করেছেন, সড়কের উন্নয়নকাজের অংশ হিসেবে জয়পুরা বাসস্ট্যান্ড সড়কের বেশ কিছু অংশ কেটে রাখা হয়েছে। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন তিনি।

সূত্র: প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা