ভোজ্যতেল ও চিনির বাজার অস্থির

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২১, ২০২২ | ১২:৪৯
Link Copied Successfully!

রোজা শেষ হয়ে এলেও চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জ-চাক্তাইয়ে ভোজ্যতেল ও চিনির বাজারে অস্থিরতা কমেনি।

এক সপ্তাহের ব্যবধানে প্রতি লিটার ভোজ্যতেল ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে ভোজ্যতেলের সংকট না থাকলেও দাম বৃদ্ধির নেপথ্যে সিন্ডিকেটের কারসাজি আছে বলে মনে করছেন খুচরা ব্যবসায়ীরা।

এদিকে খুচরা বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ১৮২ টাকা দরে। যা সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় ২২ টাকা বেশি। ভোজ্যতেলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চিনির দামও। খুচরা পর্যায়ে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকা।

বিজ্ঞাপন

উপজেলাগুলোতে ভোজ্যতেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৮২ টাকার বেশি। সরকার নির্ধারিত দাম ১৬০ টাকা হলেও এ দামে কোথাও ভোজ্যতেল বিক্রি হচ্ছে না। এদিকে শুল্ক কমানোর পর বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও চিনির দামে কোনো প্রভাব নেই। সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

নগরীর একাধিক বাজার ঘুরে দেখা যায়, সরকার নির্ধারিত দামে চট্টগ্রামের কোথাও ভোজ্যতেল বিক্রি হচ্ছে না। ব্যবসায়ীরা ইচ্ছেমতো দামে বিক্রি করছেন নিত্যপ্রয়োজনীয় এই ভোগ্যপণ্যটি। খুচরা বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮২ টাকা দরে। পাইকারি বাজারে লিটারপ্রতি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৫ টাকা। খুচরা বাজারে পামঅয়েল বিক্রি হচ্ছে ১৬২ টাকা। আর পাইকারি বাজারে পামঅয়েল বিক্রি হচ্ছে ১৫৫ টাকা। খুচরা পর্যায়ে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮০০ টাকা বা এর চেয়ে বেশি। পাইকারি বাজারে ৫ লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে ৭৬৫ থেকে ৭৭০ টাকা দরে।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত