শাহজালালে ৫ কোটি টাকার সোনার বারসহ নারী যাত্রী আটক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২২ | ২:১৯
Link Copied Successfully!

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের সোনার বারসহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ওই নারীকে আটক করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট। ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবীর  এ তথ্য জানান।

আটক নারী যাত্রীর নাম শাহনাজ চৌধুরী (৫৪)। তিনি মার্কিন নাগরিক। বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে তাঁকে আটক করা হয়। তিনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন। দুবাইয়ে ট্রানজিট করেন।

বিজ্ঞাপন

ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা বলেন, তাঁদের কাছে খবর ছিল, এমিরেটস এয়ারলাইনসের এক যাত্রীর মাধ্যমে বিমানবন্দর দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হতে পারে। এমন খবরের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট বিমানবন্দরের প্রতিটি পয়েন্টে নজরদারি জোরদার করে।

ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা বলেন, আজ সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি (ইকে-৫৮২) বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটির সন্দেহভাজন যাত্রী হিসেবে শাহনাজ চৌধুরীকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সোনার বার বহনের কথা অস্বীকার করেন। পরে তাঁর কাছ থেকে ৫৯টি সোনার বার উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার সানোয়ারুল কবীর বলেন, শাহনাজ চৌধুরীর কাছ থেকে উদ্ধার সোনার বারের ওজন ৬ কেজি ৮০০ গ্রাম। জব্দ সোনার বারের বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

বিজ্ঞাপন

শাহনাজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি ও কাস্টম আইনে দুটি মামলা করা হবে বলে জানান সানোয়ারুল কবীর।

সূত্র: প্রথম আলো

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত