রোজায় স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিকর খাবার জরুরি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৮, ২০২২ | ৪:৫১
Link Copied Successfully!

পবিত্র রমজান মাসে অনেকেই রোজা রাখেন। এসময় রোজাদাররা সাধারণত তিনবার খাবার গ্রহণ করেন। এগুলো হলো- ইফতার, সন্ধ্যা রাতে ও সেহরিতে। সারা দিন উপোস থাকার জন্য শরীরের ক্যালরির ঘাটতি দেখা দিতে পারে। বছরের অন্যান্য সময় আমরা সারা দিনের খাবারে যতটুকু ক্যালরি গ্রহণ করি, রমজান মাসে তিন বারের খাবারে ঠিক ততখানিই ক্যালরি গ্রহণ করতে হবে। তা না হলে ক্যালরি কম বা বেশির জন্য ওজন বাড়তে পারে বা কমতে পারে। এ সময় খাবারের ধরন বদলালেও ক্যালরি ঠিক রেখেই খাবার খেতে হবে।

ইফতারে কী খাবেন

 

বিজ্ঞাপন

সারা দিন উপবাস থাকার পর ইফতার হতে হবে পুষ্টিকর, সহজপাচ্য, রুচিসম্মত ও সহজলভ্য। এ সময় কখনোই বাসি খাবার খাওয়া ঠিক নয়। এতে পেটের সমস্যা দেখা দিতে পারে। ইফতারের প্রথম উপাদান শরবত। এটি পানিশূন্যতা দূর করতে সাহায্য করে। একেক পরিবারে একেক ধরনের শরবত পছন্দ করে। যেমন-কাগজি লেবু, ইসবগুল, তোকমা, চিড়া, তেঁতুল, কাঁচা আম, সিয়াসিড, দুধ, দই, বেল, কমলা, মালটা, বেদানা, তরমুজ ইত্যাদি। তবে ডায়াবেটিস থাকলে চিনি বা গুড়ের পরিবর্তে বিকল্প চিনি দিয়ে শরবত করা যেতে পারে। এ ছাড়া ডাবের পানি দিয়েও ইফতার শুরু করা যায়। তবে ফলের রসই উত্তম পানীয়। কারণ এতে আছে খনিজ লবণ ও ভিটামিন। ইফতারের প্রধান উপাদান ছোলা। এটি যেমন শক্তিবর্ধক, তেমনি রক্তের কলস্টেরল কমাতে সাহায্য করে। তবে খেতে হবে শরীরের চাহিদা অনুযায়ী। ছোলা ছাড়াও খাওয়া যায় কাবুলি মটরের চটপটি, ঘুগনি ইত্যাদি। রোজার সময় হালিম খাওয়ার প্রবণতা দেখা যায়। চাল-ডাল-মাংস-তেল যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকরও বটে। ইফতারির প্লেটে ফল থাকা স্বাস্থ্যসম্মত। এতে ভিটামিন ও লৌহের অভাব পূরণ হতে পারে। পাকা কলা, পাকা আম, পাকা পেঁপে, কমলা, আপেল ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে। তরমুজ প্রস্রাবের সংক্রমণ দূর করতে সাহায্য করে। রোজার সময় ফল পানিস্বল্পতাও রোধ করে। হৃদরোগীদের জন্য কলা ও আপেল চমৎকার ফল।

খেজুরে রয়েছে প্রচুর লৌহ। এ সময় দুটি খেজুর সে অভাব মেটাতে পারে। কাঁচা সবজির মধ্যে গাজর ও শসা-টমেটোর ভূমিকা কম নয়। এতে ক্যারোটিন পাওয়া যাবে। কাঁচা ছোলায় মিশাতে পারেন আদা, টমেটো, শসা, পুদিনা পাতা, ধনিয়াপাতা, কাঁচা মরিচ কুচি ও লবণ।

সন্ধ্যা রাতের খাবার

বিজ্ঞাপন

এ সময় হালকা খাবার খাওয়াই ভালো। তাহলে সেহরি খাওয়ার ইচ্ছাটা নষ্ট হয় না। ইফতারিতে ডালের আধিক্যও থাকে বলে সন্ধ্যা রাতের খাবারে ডাল বাদ দিতে পারেন। মাংসের চেয়ে হালকা মসলার রান্না ছোট বড় মাছ খেতে পারেন। এর সঙ্গে সবজি তো অবশ্যই থাকবে। যে কোনো ধরনের ভর্তা খেলেও খাবারে রুচি আসবে।

সেহরিতে কী খাবেন

অনেকে মনে করেন, যেহেতু সারা দিন উপবাস থাকতে হবে, তাই বেশি বেশি খাওয়া প্রয়োজন, যাতে ক্ষুধা না লাগে। আবার অন্যদিকে আলসেমির জন্য অনেকে খুবই কম খান অথবা একেবারেই খান না। দুটিই ক্ষতিকর। অতিভোজনে বদহজম হয়ে পেটে গ্যাস ও ডায়রিয়া হতে পারে। আবার না খেয়ে থাকলে শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়বে। কারণ সারা দিনের উপবাস আমাদের দেহের বিপাক ক্রিয়ায় বেশ পরিবর্তন আনে। এতে গ্লুকোজ ক্ষয় বেশি হয় বলে শরীর দুর্বল হয়ে পড়ে।

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত