ভিক্ষুকের ১৩ হাজার টাকার ফোন ছিনতাই

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১২, ২০২২ | ৮:০৩
Link Copied Successfully!

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এক ভিক্ষুকের ১৩ হাজার টাকার স্মার্টফোন ছিনতাই ও উদ্ধারের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। তবে সোমবার রাত থেকে ছিনতাইকারী আটকের বিষয়টি আলোচনায় না এসে ভাইরাল হয় ভিক্ষুকের হাতে থাকা ব্র্যান্ডের মোবাইল।

ভাইরাল ছবিতে ফেসবুক ব্যবহারকারীরা কমেন্টে দাবি করেন, নিজের ও সংসারের খরচ চালাতে গিয়ে এমন দামি ব্র্যান্ডের মোবাইল চালাতে পারে না অনেকেই। কিন্তু একজন ভিক্ষুক হয়ে দামি ব্যান্ডের মোবাইল ব্যবহার করছে|

ভাইরাল ছবিতে লেখা হয়- কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এক ভিক্ষুকের ২৬ হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের হাতে ধরে পড়েন এক ছিনতাইকারী। তবে খোঁজ নিয়ে জানা যায়, এই মোবাইলের দাম ১৩ হাজার টাকা।

বিজ্ঞাপন

ভাইরাল ছবিতে আশফাক আসিফ নামে একজন কমেন্ট করে বলেন, বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে তার দৃষ্টান্ত এই ভিক্ষুকের ফোন। তারপরও কিছু লোক বলবে যে দেশে উন্নয়ন নেই।

কুমিল্লা ট্রাফিক পুলিশের এটিএসআই নুরু উদ্দিন বাহার বলেন, কান্দিরপাড়ের টাউন হল গেটে রিকশায় বসে প্রতিদিনের মতো ভিক্ষা করছিলেন প্রতিবন্ধী সোলেমান। হঠাৎ তার চিৎকার শুনে এগিয়ে যাই। জানতে পারলাম তার ব্যবহৃত ফোনটি ছিনতাই হয়ে গেছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করি। ভিক্ষার টাকা জমিয়ে ফোনটি কিনেছেন যেন অবসর সময়ে গান শুনতে পারেন। অভিযুক্ত ছিনতাইকারী শামিমকে কুমিল্লা সদর থানায় পাঠানো হয়েছে। সূত্র

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা