ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তবতা: জ্বালানি প্রতিমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১২, ২০২২ | ৪:২০
Link Copied Successfully!

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আমরা অত্যন্ত আনন্দিত এ কারণে যে, আজ কেরানীগঞ্জে আইটি/হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। এর মাধ্যমে আইটি ইন্ডাস্ট্রিতে এখন কেরানীগঞ্জবাসীর অবদান রাখার ক্ষেত্র প্রস্তুত হলো। আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার সময় অনেকে বিদ্রূপ করেছে।  অথচ এখন ডিজিটাল বাংলাদেশ কোনো স্বপ্ন নয়, বাস্তবতা।

মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসন প্রকল্পে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, কেরানীগঞ্জে হাইটেক পার্ক স্থাপন সম্পন্ন হলে এই এলাকার ছেলেমেয়েরা গতানুগতিক ব্যবসাবাণিজ্যের বদলে অনলাইনে কাজ করে ডলার উপার্জন করতে পারবে, যা দেশের আর্থ-সামাজিক পরিবেশের ব্যাপক পরিবর্তন আনবে।

বিজ্ঞাপন

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইসিটি খাতে যথাযথ অবকাঠামো গড়ে ওঠার কারণে বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটিরও বেশি।  সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার ৫০০ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করছে। গ্রাম পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। এখন ডলার উপার্জনের জন্য কেরানীগঞ্জবাসীকে ইউরোপ-আমেরিকা-মধ্যপ্রাচ্য যেতে হবে না। কেরানীগঞ্জের মাটিতে বসেই মেধা খাটিয়ে কম্পিউটার ব্যবহার করে ডলার আয় করতে পারবে। এখানে বসেই ইউরোপ-আমেরিকার কোম্পানিতে কাজ করার সুযোগ পাবে। কেরানীগঞ্জ হাটটেক পার্কটি স্থাপনের কাজ শেষ হলে এখানে প্রায় ১৫ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সূত্র: যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত