
কচুয়ায় সোনালী লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে ইফতার
Link Copied Successfully!


কচুয়া উপজেলার সাচার বাজারে সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর উদ্যোগে ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা সাচার বাজার সোনালী ব্যাংকের ৩য় তলায় এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর সাচার ইউনিট ম্যানেজার মো. জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কোম্পানির এসিস্ট্যান্ড সেলস ম্যানেজার মো. আশরাফুল ইসলাম।
বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার মো. আব্দুল কাদের ও সাচার ইউনিট সহকারী ম্যানেজার মো. আকতার হোসেন। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাচার বাজার পুলিশ ফাঁড়ির জামে মসজিদের ইমাম হাফেজ মো. দেলোয়ার হোসাইন। এসময় বাজারের ব্যবসায়ী,গ্রাহক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





























