সড়কের জায়গা দখলে নিতে দুই ভবন মালিকের টানাটানি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৭, ২০২২ | ১০:২১
Link Copied Successfully!

হাজীগঞ্জ-কচুয়া বিশ্বরোডের রেল ক্রসিং সংলগ্নে দুই ভবন মালিক সড়কের জায়গা দখলের  প্রাণপণ লড়াই করে যাচ্ছেন। দুই পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় দেয়া হয়েছে পাল্টাপাল্টি  অভিযোগ।

গত কয়েকদিন ধরে ভবনের সামনে দেয়াল নির্মাণ করে জায়গা দখলের চেষ্টা করে হাছান টাওয়ারের মালিক পক্ষ। একদিন না যেতেই সেই দেয়াল ভেঙ্গে ফেলে ডেন্টাল মজিব ভবনের মালিক পক্ষ। দুই পক্ষকেই হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জুবায়ের সৈয়দ স্থিতি অবস্থায় বজায় থাকতে নির্দেশনা দিয়েছেন।

হাসান পোদ্দোরের ভাই সুলতান পোদ্দারের দেয়া অভিযোগে বলা হয়েছে, মোহাম্মদ আলী মুজিব,  ফাতেমা বেগম, গোলাম কিবরিয়া ও তানভীর তাদের সীমানা প্রাচীর ভেংঙ্গে দিয়েছে। এতে তাদের ২০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়।

বিজ্ঞাপন

অপরদিকে মোহাম্মদ আলী মুজিব বাদী হয়ে সুলতান পোদ্দার ও নুরুল ইসলামের বিরুদ্ধে বাউন্ডারী দেয়াল নির্মাণ করে সম্পত্তি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপদের ভূমির পাশে ৩ শতাংশ ক্রয়কৃত জমির মালিক ডেন্টাল চিকিৎসক এমএ আলী মুজিব এবং হাসান টাওয়ারের মালিক সৌদি প্রবাসী হাসান রানার সাথে সড়কের ভূমি ব্যবহার নিয়ে বিরোধ চলছে।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. জোবাইর সৈয়দ সরেজমিনে তদন্ত করে দুই ভবন মালিককে সড়ক ও জনপদের সরকারি সম্পত্তি দখল মুক্ত করার নির্দেশ দেন ।

বিজ্ঞাপন

পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা