হাজীগঞ্জ-কচুয়া বিশ্বরোডের রেল ক্রসিং সংলগ্নে দুই ভবন মালিক সড়কের জায়গা দখলের প্রাণপণ লড়াই করে যাচ্ছেন। দুই পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় দেয়া হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।
গত কয়েকদিন ধরে ভবনের সামনে দেয়াল নির্মাণ করে জায়গা দখলের চেষ্টা করে হাছান টাওয়ারের মালিক পক্ষ। একদিন না যেতেই সেই দেয়াল ভেঙ্গে ফেলে ডেন্টাল মজিব ভবনের মালিক পক্ষ। দুই পক্ষকেই হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জুবায়ের সৈয়দ স্থিতি অবস্থায় বজায় থাকতে নির্দেশনা দিয়েছেন।
হাসান পোদ্দোরের ভাই সুলতান পোদ্দারের দেয়া অভিযোগে বলা হয়েছে, মোহাম্মদ আলী মুজিব, ফাতেমা বেগম, গোলাম কিবরিয়া ও তানভীর তাদের সীমানা প্রাচীর ভেংঙ্গে দিয়েছে। এতে তাদের ২০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়।
অপরদিকে মোহাম্মদ আলী মুজিব বাদী হয়ে সুলতান পোদ্দার ও নুরুল ইসলামের বিরুদ্ধে বাউন্ডারী দেয়াল নির্মাণ করে সম্পত্তি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপদের ভূমির পাশে ৩ শতাংশ ক্রয়কৃত জমির মালিক ডেন্টাল চিকিৎসক এমএ আলী মুজিব এবং হাসান টাওয়ারের মালিক সৌদি প্রবাসী হাসান রানার সাথে সড়কের ভূমি ব্যবহার নিয়ে বিরোধ চলছে।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. জোবাইর সৈয়দ সরেজমিনে তদন্ত করে দুই ভবন মালিককে সড়ক ও জনপদের সরকারি সম্পত্তি দখল মুক্ত করার নির্দেশ দেন ।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর