৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করা হয়: পুলিশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৩, ২০২২ | ১:৫৬
Link Copied Successfully!

নোয়াখালীর চাটখিল উপজেলায় ১০ দিন আগে নিখোঁজ হওয়া এক শিশুর (৫) বস্তাবন্দী লাশ বাড়ির পাশের শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিশুর এক স্বজনকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। আজ রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পাঁচ বছরের শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর ধর্ষণ করেছে শাহাদাত হোসেন (২২) নামের তার এক স্বজন। হত্যা ও ধর্ষণের বিষয়টি তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।

ওই শিশুর বাবা  বলেন, ২৪ মার্চ দুপুরে তাঁর মেয়ে বাড়ির সামনে যায়। এরপর তাকে বাড়ির সামনে দেখতে না পেয়ে আশপাশে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেন তিনি। কিন্তু কোথাও মেয়ের খোঁজ পাননি। পরের দিন ২৫ মার্চ চাটখিল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

বিজ্ঞাপন

টখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, জিডির পর পুলিশ বিভিন্নভাবে শিশুর নিখোঁজের বিষয়ে অনুসন্ধান করেন। একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহে শাহাদাত হোসেন নামের এক স্বজনের কথা জানানো হয় পুলিশকে। অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরের দিকে শাহাদাতকে গ্রামের বাড়ি থেকে আটক করা হয়।

ওসি গিয়াস উদ্দিন বলেন, থানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শনিবার রাতে শিশুটির নিখোঁজের সঙ্গে জড়িত আছেন বলে স্বীকার করেন শাহাদাত। তিনি পুলিশকে বলেন, ঘটনার দিন তিনি শিশুটিকে ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে হত্যা করেন। এরপর শিশুটিকে একাধিকার ধর্ষণ করেন। পরে শিশুটির লাশ বড় পলিথিন ব্যাগে ঢুকিয়ে একটি প্লাস্টিকের বস্তায় ভরে মুখ বন্ধ করেন। সন্ধ্যায় বস্তাটি পাশের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দেন।

গিয়াস উদ্দিন আরও বলেন, শাহাদাত দাবি করেছেন, তিনি আগে মুখ চেপে ধরে শিশুটির মৃত্যু নিশ্চিত করেন। এরপর তাকে ধর্ষণ করেছেন। এ ক্ষেত্রে শাহাদাতের যুক্তি, আগে ধর্ষণ করলে শিশুটি চিৎকার দিত, তাই তাকে আগে হত্যা করেছেন। শিশুটিকে হত্যা ও ধর্ষণের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত শাহাদাতকে আজ দুপুর নাগাদ আদালতে তোলা হবে।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলাে

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত