বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ মার্চ ২৯, ২০২২ | ৫:৫০
Link Copied Successfully!

কচুয়ায় নিজের বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের নৃশংসতার হামলার শিকার হলো ভাই। উপজেলার মালাচোয়া গ্রামে আশরাফুল হোসেন (১৭) নামের এক কিশোরকে বেধরক মারধর করেছে বখাটেরা। মঙ্গলবার দুপুরে প্রসন্নকাপ এলাকায় এ ঘটনা ঘটে। আহত আশরাফুল হোসেন পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মালচোয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

স্কুল ছাত্র আশরাফুল হোসেনের মা ফজিলত বেগম জানান, তার মেয়ে স্থানীয় প্রসন্নকাপ স্কুলের নবম শ্রেণীতে অধ্যায়নরত। স্কুলে যাওয়া আসার পথে প্রসন্নকাপ এলাকার শোভন,আরিফ,নাহিদ,সুজন,নাজমুল বখাটেরা নিয়মিত উত্ত্যক্ত করত।

মঙ্গলবার দুপুর ১২টার সময় উক্ত্যক্তের প্রতিবাদের সূত্র ধরে প্রসন্নকাপ স্কুল থেকে আশরাফুল হোসেন একা বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও তার পথ গতিরোধ করে একই গ্রামের বখাটে শোভন। তর্কের এক পর্যায়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা জড়িয়ে আশরাফুল হোসেন মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়। বিষয়টি শুনে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন আহত স্কুল ছাত্র আশরাফুল হোসেনকে হাতপাতালে দেখতে যান।

বিজ্ঞাপন

উত্যক্তের প্রতিবাদ করায় আহত আশরাফুল হোসেনকে মারধরের বিষয়টি প্রতিপক্ষ শোভনের মা লাভলী বেগমের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, বিষয়টি জানা নেই। অভিভাবকদের কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা