এক গ্রামে ছয় বিল্ডিং নির্মাণের ৫৪ লাখ টাকা নিয়ে গেলো কামাল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৯, ২০২২ | ১২:০৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের ১নং ওয়ার্ড রায়চোঁ গ্রামে ছয়টি বিল্ডিং নির্মাণ করে দেয়ার কথা বলে ৫৪ লাখ টাকা নিয়ে গেলো কামাল হোসেন। কুয়েতের একটি সংস্থার নামে এই বিল্ডিং গুলো সাশ্রয়ী খরচে নির্মাণ করার প্রলোভন দেয় প্রতারক কামাল হোসেন। সে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা।  দীর্ঘ দেড় বছর ধরে  এই কামাল হোসেন গা-ঢাকা দিয়ে লুকোচুরি খেলছে।

সরজমিনে গিয়ে জানা গেছে রায়চোঁ গ্রামের মাফিয়া বেগম, নুরুল ইসলাম, ফারুক হোসেন, হারুন, মুকবুল আহম্মেদ ও জয়দেব সাহার কাছ থেকে বিল্ডিং নির্মাণ করার কথা বলে ওই টাকা গুলো হাতিয়ে নেয় কামাল।

জানতে চাইলে ক্ষতিগ্রস্ত হারুন বলেন, কামালের সাথে তার প্রথম পরিচয়। তার বিল্ডিংসহ আরো ৫টি বিল্ডিং একই ডিজাইনের করা হবে। সবাই তার প্রতি  বিশ্বাস করে কামালকে টাকা দিয়েছে। এখন কামাল তার সাথে প্রতারণা করছে। সে একটি বিল্ডিংয়ের কাজও শেষ করেনি। কারো ছাদ দিয়েছে। কারো পিলার করে দিয়েছে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জয়দেব সাহার স্ত্রী বলেন, তাদের গ্রামে ৯ লাখ টাকার মধ্যে বড় একটি বিল্ডিং নির্মাণ করে দেয়ার কথা ছিল। কুয়েতের একটি সংস্থা হারুন ও কামাল নামের দুইজন এসে প্রায় ৭ লাখ টাকা নিয়ে গেছে। কিন্তু বিল্ডিংয়ের কাজগুলো শেষ করে দেয়নি। এখন তারা নিজেরাই নিজেদের বিল্ডিংয়ের কাজ শেষ করছেন।

এ বিষয়ে কামাল হোসেনে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।পপুলার বিডিনিউজ,  হাজীগঞ্জ , চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা