হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের ১নং ওয়ার্ড রায়চোঁ গ্রামে ছয়টি বিল্ডিং নির্মাণ করে দেয়ার কথা বলে ৫৪ লাখ টাকা নিয়ে গেলো কামাল হোসেন। কুয়েতের একটি সংস্থার নামে এই বিল্ডিং গুলো সাশ্রয়ী খরচে নির্মাণ করার প্রলোভন দেয় প্রতারক কামাল হোসেন। সে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘ দেড় বছর ধরে এই কামাল হোসেন গা-ঢাকা দিয়ে লুকোচুরি খেলছে।
সরজমিনে গিয়ে জানা গেছে রায়চোঁ গ্রামের মাফিয়া বেগম, নুরুল ইসলাম, ফারুক হোসেন, হারুন, মুকবুল আহম্মেদ ও জয়দেব সাহার কাছ থেকে বিল্ডিং নির্মাণ করার কথা বলে ওই টাকা গুলো হাতিয়ে নেয় কামাল।
জানতে চাইলে ক্ষতিগ্রস্ত হারুন বলেন, কামালের সাথে তার প্রথম পরিচয়। তার বিল্ডিংসহ আরো ৫টি বিল্ডিং একই ডিজাইনের করা হবে। সবাই তার প্রতি বিশ্বাস করে কামালকে টাকা দিয়েছে। এখন কামাল তার সাথে প্রতারণা করছে। সে একটি বিল্ডিংয়ের কাজও শেষ করেনি। কারো ছাদ দিয়েছে। কারো পিলার করে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জয়দেব সাহার স্ত্রী বলেন, তাদের গ্রামে ৯ লাখ টাকার মধ্যে বড় একটি বিল্ডিং নির্মাণ করে দেয়ার কথা ছিল। কুয়েতের একটি সংস্থা হারুন ও কামাল নামের দুইজন এসে প্রায় ৭ লাখ টাকা নিয়ে গেছে। কিন্তু বিল্ডিংয়ের কাজগুলো শেষ করে দেয়নি। এখন তারা নিজেরাই নিজেদের বিল্ডিংয়ের কাজ শেষ করছেন।
এ বিষয়ে কামাল হোসেনে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ , চাঁদপুর