নব্বই লাখ টাকার চেক নিয়ে চাচা-ভাতিজার দ্বন্দ্ব

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৭, ২০২২ | ৯:২৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজারের বিশ্বরোড সংলগ্নে বাংলাদেশ টাইলস্ হাউজের সিরাজুল ইসলাম তার ভাতিজাকে ব্যবসায়ীক পার্টনার হিসেবে ৯০ লাখ টাকার চেক প্রদান করে হয়রানি করার অভিযোগ উঠেছে । গত ৩ মার্চ ভাতিজা সাইফুল ইসলামকে ইসলামী ব্যাংকের একটি চেক দেন সিরাজ। তার চার দিন পর সিরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সাইফুল ও আসাদুজ্জামান রিয়াদকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। তবে ওই মামলায় চেকের বিষয়ে কোন কিছু উল্লেখ করা হয়নি।

রোববার দুপুরে সাইফুল ইসলাম ইসলামী ব্যাংকের হাজীগঞ্জ শাখায় ওই চেক নিয়ে টাকা উত্তোলন করতে যায়। ব্যাংকে টাকা না থাকায় ব্যাংক থেকে ব্যাল্যন্স শূণ্য একটি লিখিত চায় সাইফুল। ওই ব্যাংক কর্মকর্তা সিরাজ মিয়ার পরিচিত হওয়ায় তাকে ফোন করে নিয়ে আসে। ব্যাংকের ভিতরে দুই পক্ষের হট্টগোল হয়  বলে জানান সাইফুল।

সাইফুলের বাবা আবু হাসান বলেন, যেই ভাইকে লালন পালন করেছি। সেই ভাই আজ মারতে এসেছে। আমার ছেলের ব্যবসার টাকাগুলো না দিয়ে উল্টো হয়রানি করছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে সিরাজুল ইসলাম পপুলার বিডিনিউজকে বলেন, সাইফুল আমার দোকানের কর্মচারী। সে ব্যবসায়ীক পার্টনার নয়। ৯০ লাখ টাকার চেক দেইনি।

এদিকে সাইফুলের সাথে তিন বছরের একটি ব্যবসায়ীক চুক্তিনামা রয়েছে সিরাজুল ইসলামের। সেই বিষয়ে তিনি বলেন , এটাও ফরহাদের একটি প্রতারণা। তাকে চুক্তিনামা লিখতে দেয়া হয়। সে ওই চুক্তিনামায় তার নামটি সংযোজন করে।

মকিমাবাদে এই চাচা-ভাতিজার  ৯০ লাখ টাকার চেকের দ্বন্দ্ব কোথায় গিয়ে নিরসন হয়। সেটি দেখার বিষয়। পপুলার বিডিনিউজ

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা