হাজীগঞ্জ বাজারের বিশ্বরোড সংলগ্নে বাংলাদেশ টাইলস্ হাউজের সিরাজুল ইসলাম তার ভাতিজাকে ব্যবসায়ীক পার্টনার হিসেবে ৯০ লাখ টাকার চেক প্রদান করে হয়রানি করার অভিযোগ উঠেছে । গত ৩ মার্চ ভাতিজা সাইফুল ইসলামকে ইসলামী ব্যাংকের একটি চেক দেন সিরাজ। তার চার দিন পর সিরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সাইফুল ও আসাদুজ্জামান রিয়াদকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। তবে ওই মামলায় চেকের বিষয়ে কোন কিছু উল্লেখ করা হয়নি।
রোববার দুপুরে সাইফুল ইসলাম ইসলামী ব্যাংকের হাজীগঞ্জ শাখায় ওই চেক নিয়ে টাকা উত্তোলন করতে যায়। ব্যাংকে টাকা না থাকায় ব্যাংক থেকে ব্যাল্যন্স শূণ্য একটি লিখিত চায় সাইফুল। ওই ব্যাংক কর্মকর্তা সিরাজ মিয়ার পরিচিত হওয়ায় তাকে ফোন করে নিয়ে আসে। ব্যাংকের ভিতরে দুই পক্ষের হট্টগোল হয় বলে জানান সাইফুল।
সাইফুলের বাবা আবু হাসান বলেন, যেই ভাইকে লালন পালন করেছি। সেই ভাই আজ মারতে এসেছে। আমার ছেলের ব্যবসার টাকাগুলো না দিয়ে উল্টো হয়রানি করছে।
জানতে চাইলে সিরাজুল ইসলাম পপুলার বিডিনিউজকে বলেন, সাইফুল আমার দোকানের কর্মচারী। সে ব্যবসায়ীক পার্টনার নয়। ৯০ লাখ টাকার চেক দেইনি।
এদিকে সাইফুলের সাথে তিন বছরের একটি ব্যবসায়ীক চুক্তিনামা রয়েছে সিরাজুল ইসলামের। সেই বিষয়ে তিনি বলেন , এটাও ফরহাদের একটি প্রতারণা। তাকে চুক্তিনামা লিখতে দেয়া হয়। সে ওই চুক্তিনামায় তার নামটি সংযোজন করে।
মকিমাবাদে এই চাচা-ভাতিজার ৯০ লাখ টাকার চেকের দ্বন্দ্ব কোথায় গিয়ে নিরসন হয়। সেটি দেখার বিষয়। পপুলার বিডিনিউজ